Tag Archives: কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে গরু উপহার

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবার(বালিকা)এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পররিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন, নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি-পররিচালক এ,এস,এম, জোবায়েদ, সমাজসেবা অফিসার (রেজিঃ) হেলনা নূর, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক সায়েফ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী।

ইফতার মাহফিলে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তা কর্মচারি, শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে জাগ্রত মানবিকতার ব্যতিক্রমী ঈদ আনন্দ আয়োজন

স্টাফ রিপোর্টার:
ঈদের দিনে কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারের (বালিকা) অসহায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ আনন্দ নিয়ে হাজির হলেন সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি। শিশুদের নিয়ে কেক কেটে আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিলেন বহুগুণ। তারপর ১০ পাউন্ড কেক, আইসক্রীম ও কোমল পানীয় বিতরণ করলেন নিজ হাতে। এসব সামগ্রী পেয়ে আনন্দে উদ্বেলিত মা বাবার আদর সোহাগ বঞ্চিত এই শিশুগুলো।

শুক্রবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে এসব সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জাগ্রত মানবিকতার সদস্য মোহাম্মদ ইকরামুল হক, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা ক্রিকেট কমিটির সদস্য কাউছার জামান কায়েসসহ জাগ্রত মানবিকতার ভলেন্টিয়ার কো অর্ডিনেটর সাগর আহমেদ মিশার, মাসুদ রানা, স্বপ্নীল সাইমুন, বাপ্পি, সুজিত, বাবু, তুহিন, সাজিদ, রাফি।

শিশু পরিবারের নিবাসী জোনাকী, তাহমিনা, জান্নাত, মনিরা, শারমিন, সাবরিন, তাইফা, মরিয়ম, খুশি ও নুরজাহান জানান, প্রতি ঈদের দিনে সূচি আপা আমাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে আসে। তাদের কাছ থেকে বাবা মায়ের আদর সোহাগ পাই। আমরা ভুলে যাই বাবা মায়ের অভাব।

কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি বলেন, আমি সবসময় তাদের পাশে থাকার চেস্টা করি আর আমি চাই আমার মত অন্যরাও তাদের পাশে দাড়ানোর জন্য যাতে অন্ততপক্ষে এরা মানসিকভাবে ভাবতে পারে তাদেরও এই সমাজে অভিভাবক রয়েছে৷

‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য আমার এই কার্যক্রম অতীতের ন্যায় ভবিষ্যতেই অব্যাহত থাকবে এবং তাদের মাঝে আমি আমার প্রাণের টানে ঈদের আনন্দে ভাগাভাগি করতে ছুটে আসি৷ এসব শিশুদের নিয়ে আমার ব্যাপক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে৷

শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনী জানান, মা বাবার আদর সোহাগ বঞ্চিত এসব অসহায় শিশু পাশে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’র সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনির মত সমাজের আইকন দাড়ালে বাচ্চারা কিছুটা সময়ের জন্য হলেও ভুলে তাদের বাবা মায়ের অভাব ভুলে যায় । এছাড়া কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার মহোদয় শিশু পরিবারের সদস্যদের ব্যপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন ।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, শিশু পরিবারের সদস্যরা সাধারন পরিবারের শিশুদের মত বেড়ে উঠতে পারে না। সামাজের প্রতিষ্ঠিত লোকজন তাদের সাথে সময় কাটালে, তাদের মানসিক দুর্বলতা কেটে যায়। বাচ্চাদের সময় দিয়ে সবসময় পাশে থাকার জন্য ‘জাগ্রত মানবিকতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা এবং কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও বিসিবির কাউন্সিলর সাইফুল আলম রনি ভাইয়ের প্রতি সবসময় শিশু পরিবার কৃতজ্ঞ।

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে মাস্ক-স্যানেটাইজার-গ্লাভস বিতরণ ও পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার:
‘যতক্ষন আছে দেহে প্রাণ, অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য লড়ে যান’ এই শ্লোগানে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিশু পরিবারে মাস্ক-স্যানেটাইজার-গ্লাভস বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

দৃষ্টান্ত ফাউন্ডেশন’ কুমিল্লার প্রতিষ্ঠাতা ও মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি ছিলেন, মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন, শিশু পরিবারের উপ-তত্ত¡াবধায়ক শরফুন্নাহার মনি, ন্যাক ল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক মীর মফিজুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বিএম মহিউদ্দিন মন্টি, মিসেস ফারমিজ হক ইকরা, ক্যামেরা পার্সন সালাউদ্দিন সুমন, শাফায়েতুল ইসলাম, আবদুস সালাম বাপ্পীসহ শিশু পরিবারের শিক্ষক ও কোমল মতি শিক্ষার্থীবৃন্দ।

পরে শিশু পরিবারের সদস্যদের নিয়ে দৃষ্টান্ত ফাউন্ডেশন’ কুমিল্লার প্রতিষ্ঠাতা ও মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনী ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনির কন্যা আফরাহ জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে গরু উপহার

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার সংরাইশ সরকারি শিশু পরিবারে গরু উপহার দিয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে সংরাইশ সরকারি শিশু পরিবারে উপ-তত্বাবধায়ক শরফুন নাহার মনি ও শিশুদের হাতে গরু তুলে দেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারন সম্পাদক মোঃ সাইফ উদ্দিন (রনী)।

এ সময় উপস্থিত ছিলেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সমাজ কল্যান সম্পাদক মোঃ নাসির উদ্দিন চৌধুরী, শিশু পরিবারের সদস্যগনসহ আরো অনেকে।

বন্ধু আড্ডা- ৯২ এর সদস্যগন ও কয়েকজন শুভাকাঙ্খীর আর্থিক সহযোগিতায় এ গুরু উপহার দেয়া হয়।

(এর প্রচার নিয়ে অনেকের দ্বি-মত থাকতে পারে, এ নিয়ে আমার বক্তব্য হলো- সংরাইশ ও দেবীদ্বার শিশু পরিবার আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে অন্যতম। আমার প্রচারের কারনে এখন অনেক হৃদয়বান ব্যক্তির আগমন ঘটে শিশু পরিবারে। আর সব কিছুতে লাভ খোজা আমার কাজ না। মা-বাবার আদর সোহাগ বঞ্চিত অনাথ এই শিশুদের হাসিমুখটা যখন দেখি তখন মনে হয় এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।)