,

নাঙ্গলকোটে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 15, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার দুপুরে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার মৌকরা ইউপির বিষ্ণুপুর গ্রামেই মরহুম মুক্তিযোদ্ধা আবুল কাসেম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এতে  সহযোগিতা করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, প্রবাসী আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, প্রবাসী আবু নাছের সুুমন,মোঃ আবির হোসেন।

এ সময় কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের আহবায়ক হাজী জোছনা বেগম, সাংবাদিক কামাল হোসেন জনি, বেলাল হোসেন রিয়াজ, মো. ওমর ফারুক, মো. দুলাল মিয়া, শরীফ আহমেদ মজুমদার,বারী উদ্দিন আহমদ বাবর,রাজ আহমেদ রাজুসহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।