Tag Archives: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য নিহত

চৌদ্দগ্রাম ও লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম ও লালমাই উপজেলায়  ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুই নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ও লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত দুই নারীর পরিচয় পায়নি পুলিশ।

জানা গেছে,  দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেল স্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর (৪০) লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা-পুলিশ।

অপরদিকে লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৮) আরেক নারীর লাশ উদ্ধার করেছিল রেলওয়ে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো.নাজিম উদ্দিন সন্ধ্যায় জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজারে বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

লাকসাম রেলওয়ে ফাঁড়ি থানার এস আই আহাল উল্লাহ জানান, সিলেট থেকে আসা চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য নিহত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মো. মামুন আবদুল কাইয়ুম (৩০) নামে ঢাকা জজ কোর্টের আইনজীবী সমিতির এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

মো. মামুন আবদুল কাইয়ুম নীলফামারী জেলার পোড়ার হাট উপজেলার কাঞ্চল পাড়া গ্রামের মৃত তৈয়বুর রহমান সোহেলের ছেলে। এছাড়া নিহত মো. মামুন ঢাকা মিরপুর-২ এর হাউস নং -১০ এ ভাড়া থাকতেন। তিনি মিয়া অ্যান্ড এসএস নামে একটা কোম্পানির আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেসবাহ উদ্দিন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে যায়। এসময় তার এক পা ও এক হাত কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে।