Tag Archives: কুমিল্লায় ডিবি’র অভিযানে ১২০০ পিস ইয়াবা ও ৫০ কেজি গাজা উদ্ধার আটক ২

কুমিল্লায় ডিবি’র অভিযানে ১২০০ পিস ইয়াবা ও ৫০ কেজি গাজা উদ্ধার আটক ২

স্টাফ রিপোর্টারঃ
কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি টিম গতকাল জেলার চৌদ্দগ্রাম উপ‌জেলা ও কোতয়ালী থানাধীন অ‌ভিযান চা‌লি‌য়ে ৫০ কে‌জি গাজাঁ ও ১২০০ পিস ইয়াবা চালানের সময় গোপন সংবা‌দে খবর পে‌য়ে ডি‌বি পু‌লি‌শের এলআই‌সি টি‌মের এসআই ইক‌তিয়ার উ‌দ্দিন সঙ্গীয় এসআই নজরুল ইসলাম, এএস আই আ‌রিফ হো‌সেন, সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম উপ‌জেলার শুকুয়া এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন(২৫) কে গ্রেফতার ক‌রে।

ঘটনাস্থল থে‌কে ৫০কে‌জি গাজাঁ উদ্ধার ক‌রা হয় এবং কোতয়ালী থানাধীন ভিক্টোরিয়া কলেজ রোড স্তল থেকে কামরুল হাসান শাহিন(৩৮) কে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই আসামীর বিরু‌দ্ধে পু‌লিশ বাদী হ‌য়ে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রেন।