Tag Archives: কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এগিয়ে

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে ১২টিতে আ’লীগের জয়

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল নিরঙ্কুশ জয়ী হয়েছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ সালের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী লীগ পন্থী সাদা প্যানেল, বিএনপি ও জামায়াতপন্থী নীল প্যানেল এবং বিদ্রোহীসহ মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফলে সাদা প্যানেল থেকে এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার সভাপতি এবং এডভোকেট আবু তাহের সাধারণ সম্পাদকসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। ১৫টি পদের মধ্যে বাকি ৩টি পদে বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সারাদিন ভোটগ্রহণের পর শুক্রবার (১০ মার্চ) সকালে ভোট গণনা শেষে কাঙ্ক্ষিত ফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট শাহাজাহান সিরাজ।

সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই নির্বাচনে সমিতির ১ হাজার ২২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঘোষিত ফল অনুযায়ী ৫৮৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার । এ পদে প্রতিদ্বন্দ্বি এডভোকেট তারেক আবদুল্লাহ পান ৫৪৪ ভোট।সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান পেয়েছেন ৬০৫ ভোট ও শাহ আলম মজুমদার পেয়েছেন ৫৯৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান সরকার পেয়েছেন ৪৮৯ ভোট ও মো: এয়াকুব আলী পেয়েছেন ৪৭০ ভোট, সাধারণ সম্পাদেক পদে অ্যাডভোকেট আবু তাহের ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন, এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট খন্দকার মিজানুর রহমান পান ৪৭৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি-জামাতপন্থী ইয়াকুব আলী চৌধুরী পেয়েছেন ৬৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ৪৮৭ ভোট, ট্রেজারার পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ৬১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মফিজুল ইসলাম পেয়েছেন ৫২৫ ভোট, লাইব্রেরি সেক্রেটারি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট সঞ্জয় কুমার সরকার ৫৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন পাখি পেয়েছেন ৫১২ ভোট, এনরোলমেন্ট সেক্রেটারি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ সাহিদুল আহসান টিপু ৬০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পাটোয়ারী পেয়েছেন ৫১৯ ভোট, আইটি পদে বিএনপি-জামাতপন্থী সমর্থিত প্রার্থী শাহাজাহান ভূইয়ান পেয়েছেন ৬০৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন ভূঁইয়া পেয়েছেন ৫১০ ভোট, রিক্রিয়েশন সেক্রেটারি পদে বিএনপি-জামাতপন্থী কাজী আব্দুল কাইয়ুম মিন্টু পেয়েছেন ৬৫৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশু পেয়েছেন ৪৬৩ ভোট।

সদস্য ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট রাশেদা বেগম ৬২২ ভোট, এডভোকেট জামিল আহাম্মেদ টিপু ৬১৮ ভোট, মোহাম্মদ শাহাদাত হোসেন ৫৮৬ ভোট, সুলতানা সালেহ চৌধুরী লাভলী ৫৮০ ভোট, এবং মোহাম্মদ খোরশেদ আলম ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬টি পদে আ’লীগ ও সম্পাদকসহ  ১১টি পদে বিএনপি বিজয়ী

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে সভাপতির পদ সহ ৬টি আওয়ামীলীগ সাধারণ সম্পাদকসহ বিএনপি ১১টি পদে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিহ হয়। আজ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এগিয়ে

 

স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত গণনার প্রাপ্ত ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে এগিয়ে আছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ১০৫৭ ভোটের মধ্যে ১০০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গোলাম মোস্তাফা এ কথা নিশ্চিত করেছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার সাড়ে ৬টা পর্যন্ত ৫০০ ভোট গণনা করা হয়। এর মধ্যে আওয়ামী লীগ পন্থী সভাপতি প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস মমিন ১৩১ ভোটে বিএনপি পন্থী সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুল হামিদ থেকে এগিয়ে রয়েছে। অপর দিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ পন্থী প্রার্থী অ্যাড. হারুন অর রশীদ বিএনপিপন্থী অ্যাড. শামসুর রহমান থেকে ৬২ ভোটে এগিয়ে রয়েছে।

এছাড়া অপর পদগুলির মধ্যে অধিকাংশ পদে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে