খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2018
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে স্থগিত হওয়ার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে শনিবার দুপুরে জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমর্থিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যাগে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রিয়াজ, রোবন, তসলিম, শিবলু, শিশির, বাপ্পি প্রমুখ।