Tag Archives: কুমিল্লা জেলা

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আপন ২ ভাই আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমড়াতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার আমড়াতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতমাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার কোর্টের শহর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে মোঃ ইউসুফ মিয়া (২৭) ও মোঃ স্বপন মিয়া (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এই বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বরুড়ায় প্রায় ১৫ লক্ষ টাকার সঞ্চয় নিয়ে গ্রামীণ সেবা সংস্থা উধাও

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ঋণ দেওয়ার নামে নিম্ন আয়ের মানুষের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার সঞ্চয় নিয়ে গ্রামীণ সেবা সংস্থা নামক প্রতিষ্ঠানটি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৩০ জানুয়ারী) সকালে আমড়াতলী বাজারের পূর্ব পার্শে কবির মিয়ার মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কথিক এনজিও‘র প্রতারচক্রের পরিচয় জানা যায়নি।

ভূক্তভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের আমড়াতলী বাজারের পূর্ব দিকে কবির মিয়ার মার্কেটের দ্বিতীয় তলায় গত জানুয়ারী মাসের শুরুর দিকে একজন বয়স্ক লোক গ্রামীণ সেবা সংস্থার নামে কথিত এনজিও‘র জন্য অফিস ভাড়া নেয়। অফিসের কার্যক্রম শুরু হওয়ার পরে ৫ হাজার টাকার বিনিময়ে বাতাইছড়ি গ্রামের শান্তামনি নামের এক নারী অফিস ক্লিনারের চাকরী নেন। সংস্থাটি আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। মাঠ পর্যায়ে খুদ্র ঋণ দেওয়া কথা বলে প্রতারকচক্রসহ চান্দিনা উপজেলার বাসিন্দা শিল্পী নামের একনারী মানুষের কাছ থেকে টাকা উত্তোলন করে। প্রতারকচক্রটি আমড়াতলী বাজারের আশপাশের এলাকা বাদ দিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

সরজমিনে যাওয়ার পর জসিম, মোসলেম মিয়াসহ একাধিক ভূক্তভোগী জানান, কবির মিয়ার মার্কেটের অফিস দেখিয়ে, স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে তাদের প্রত্যোকের কাছ থেকে ১০, ১৫ ও ২০ হাজার টাকা করে নিয়েছে। সংস্থার অফিসটি ফেব্রুয়ারির মাসের ১ তারিখ আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ঋণ প্রদান করার কথা থাকলে ৩০ জানুয়ারী সকালে প্রতারক চক্রটি সকল কার্যক্রম গুটিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়।

অফিস ক্লিনারের কাজ করা শান্তা মনি জানান, সে অফিস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকার বিনিময়ে চাকরী নিয়েছিলো। এব ক্ষুদ্র ঋণের জন্য সে নিজেও ১০ হাজার টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। সে অফিসের মাঠ পর্যায়ে টাকা উত্তোলনকারী শিল্পী নামের একজন নারী কর্মীর নাম্বার গনমাধ্যমকে দেয়। সে নারীর মুঠোফোনে একাধিকবার ফোন দিও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কবির মিয়া মার্কেটের মালিক ফিরোজ মিয়া জানান, জানুয়ারী মাসে একটি প্রাইভেটকারে একজন বয়স্ক লোকের সাথে আমাদের মার্কেটের দ্বিতীয় তলা ভাড়া দেওয়া সিদ্ধান্ত হয়। তারা জানুয়ারী মাসের ১ তারিখে গ্রামীণ সেবা সংস্থার সকল বৈধ কাগজপত্র দিয়ে ভাড়াটিয়া চুক্তিনামা করার চুড়ান্ত হয়। চুক্তিনামা করার দুইদিন পূর্বে ওরা উধাও হয়ে যায়। অফিসে ওদের ১০/১৫টি প্লাষ্টিকের চেয়ার ছাড়া আর কোন আসবাবপত্র নেই।

এ ব্যাপারে শিলমুড়ী (দঃ) ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ভূইয়া জানান, এনজিও‘র উধাও হওয়ার বিষয়ে তিনি অবগত নন। কেউ লিখিত অভিযোগও করেনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, এনজিও‘র বিষয়ে তিনি অবগত নন। এ ব্যাপারে তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে গণমাধ্যমকে জানান।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের করোনা ভ্যাকসিন গ্রহণ

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আহাম্মদ কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এনামুল হোক চৌধুরী, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলালসহ আরও অনেকে।

রাকিব হাসানকে ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ট্যাকনোলজিস্ট (ই.পি.আই) জসিম উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কেউ যেন ভ্যাকসিন (টিকা) নিয়ে অপপ্রচার চালাতে না পারে সেজন্য আমি নিজেই টিকা নিলাম। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের টিকা নিশ্চিত করা হবে। যাতে করে সাধারণ মানুষ করোনা প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) নিতে আগ্রহী হয়।

দাউদকান্দিতে প্রথম করোনার টিকা নেবেন উপজেলা চেয়ারম্যান

 

জাকির হোসেন হাজারীঃ

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় টিকা প্রদান কর্মসূচির মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রথম করোনার টিকা নেবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তার ব্যাক্তিগত কর্মকর্তা সানি হাসান ক্ষুদে বার্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান।

সারা দেশের মতো ৭ ফেব্রুয়ারি দাউদকান্দিতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। উপজেলার সবার আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন করোনার টিকা গ্রহণ করবেন।

বুড়িচংয়ে অসহায় হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্পের কাজের জন্য বাঁশ বিতরণ

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে সাদা মনের মানুষ নামে একটি সংগঠনের উদ্যোগে গ্রামের অসহায় অসচ্ছল হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্পের কাজের জন্য বাঁশ বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারী) বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ নামে একটি সংগঠনের উদ্যােগে আগানগর গ্রামের ২০টি অসচ্ছল অসহায় হিন্দু পরিবারের মাঝে কুটির শিল্প কাজের জন্য বাঁশ বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা যুবলীগের নেতা, সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসেন খন্দকার, ইউনাইটেড ষোলনল সাদা মনের মানুষ পরিবারের সকল সদস্যবৃন্দ।

দেবিদ্বারে ইউপি পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ইং উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার থানার আয়োজনে ইউপি পরিষদ নির্বাচন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার থানার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার/বি-পাড়া) সার্কেল আমিরুল্লা, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পুলিশ পরিদশক (তদন্ত) মেজবাহ উদ্দিনসহ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ময়নাল হোসেন

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ময়নাল হোসেন চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারী) বেলা ১১টায় মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রিজাইর্ডি অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ্ সভাপতিত্বে এবং নব-নির্বাচিত সকল সদস্যদের উপস্থিত্বে সভার স্ব-সম্মিত ক্রমে স্কুলের দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়িক মো. ময়নাল হোসেনকে সভাপতি নির্বাতি করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব কাজী আলমগীর হোসেন, অভিভাবক সদস্য আবদুল আলীম, নজরুল ইসলাম, জাকির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রেহেনা আক্তার শিক্ষক সদস্য আবুল হাসান ভূঞা, মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য কামরুন নাহার প্রমূখ।

দেবিদ্বারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামতী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের উপর বর্তমান ইউপি চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা এবং শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধামতী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনে বিচারের দাবীতে এই মানববন্ধন করেছে ধামতী গ্রামের নারী সমাজ এবং এলাকাবাসী।

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সালেহা বেগম, রাহিমা আক্তার , কুলছুম বেগম,মিনুয়ারা বেগমসহ এলাকার আরও অনেকে।

উল্লেখ্য, গত রবিবার চেয়ারম্যানের সন্ত্রাসী লোকজন দিয়ে হামলার শিকার হয় ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন। তবে হামলা কারীদের ৩ জনসহ হামলায় ব্যবহৃত গাড়িটি আটক করায় তখন সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সরকার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন ওই ঘটনায় উপযুক্ত বিচারের দায়িত্ব নেয় সাবেক ইউ পি সদস্য মোঃ তহিদ মিয়া, মহিলা মেম্বার রাশেদা বেগম, আওয়ামী লীগ সদস্য মোঃ সিরাজুল ইসলাম, নজরুল মাষ্টার।

তবে এঘটনায় বিচার না হওয়ায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন করে এবং ওই ঘটনায় জসিম উদ্দিন দেবিদ্বার থানায় একটি অভিযোগ করেন।

কুমিল্লায় শীতার্ত এতিম শিশুদেরকে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় শীতার্থ এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশের আয়োজনে পদুয়ার বাজার জামিয়াতুস সুন্নাহ্ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, পেশাগত দায়িত্বের অন্তর্ভুক্ত না হলেও এটি একটি মানবিক কাজ। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন পুলিশের সদস্যরা। কুমিল্লা জেলা পুলিশকে জনগণের আশ্রয়স্থলে পরিণত করা হবে। তিনি পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মডেল থানার পরদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, সেকেন্ড অফিসার এস আই খাদেমুল বাহার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রোটাঃ আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, রোটাঃ গাজী ছাদেকুর রহমান, শফিকুল আলম, তিশা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক দুলাল হোসেন অপু, সমাজ সেবক সাইফুল ইসলাম বাবুল, আব্দুর রব, জাহিদ আলমসহ বিভিন্ন প্রিন্ট ইলক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কুমিল্লার হোমনায় ২২ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবক

 

হোমনা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় ২২ দিন ধরে আবু কালাম (২৬) নামে এক বাকপ্রতিবন্ধী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আবু কালাম উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

তার পরনে ছিল কালো শর্ট প্যান্ট ও লাল গেঞ্জি। গেঞ্জিতে মোবাইল নম্বর প্রিন্ট করা আছে।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২০ তারিখ বিকালে বাড়ি থেকে সে নিখোঁজ হয়। দীর্ঘ সময় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তার বাবা মো.জজ মিয়া হোমনা থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। জিডি নং ৪৩৯, তারিখ ১১ জানুয়ারি ২০২১।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, এ ব্যাপারে দেশের বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। এ ছাড়া প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাকে উদ্ধারের সব রকম চেষ্টা অব্যাহত আছে।