Tag Archives: কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও মত বিনিময় সভা

কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে ঘিরে অনিয়ম হয়েছে -এমনটাই দাবি করছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে ঘোষিত দুই কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে বাতিলের দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা কুমিল্লা নগরীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস পাটোয়ারী, সহ-সভাপতি শিল্পী, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল আলম রুবেল , সহ-সভাপতি মাসুদ রানা টিপু , সহ-সভাপতি জহিরুল ইসলামসহ কবির, বাবুল, দিপু শওকত, বাবুল, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু ,দপ্তর সম্পাদক মো: ইউসুফ প্রমুখ।

কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদল কুমিল্লা (দক্ষিণ) জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

১ মে এ কমিটি ঘোষণা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পূর্ণ করে কেন্দ্রিয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নির্দেশ দিয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা শাখা  যুবদলের আহ্বায়ক পদে মো: আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব ও সদস্য সচিব পদে ফরিদ উদ্দিন শিপলু রয়েছেন।

এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক পদে ফয়সালুর রহমান পাভেল ও সদস্য সচিব পদে রোমান হাসান রয়েছেন।

 

কুমিল্লা জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  পরে আর্দশ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকালে নগরীর ধর্মসাগরপারস্থ বিএনপির কার্যালয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি চৌধূরী ওয়াহিদুর রহমান চয়ন। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সভাপতি শাহবুদ্দীর আহমদ ফারুক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক তকদির হোসেন স্বপন, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দীন শাহীন, সহ-সাধারণ সম্পাদক সরোয়ার আলম ভূইয়া রুবেল, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম (ভি.পি)।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন (ভিপি)।