Tag Archives: কুমিল্লা নগরীতে ইজিবাইক চালক নিখোঁজ

কুমিল্লা নগরীতে ইজিবাইক চালক নিখোঁজ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকার গদার মার কলোনীর ছিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক হাছান মিয়া (২৫) ৩১ অক্টোবর দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। দুপুরে ভাত খেয়ে  ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরে আসেনি।

নিখোঁজ হাছানের স্ত্রী স্বর্ণা আক্তার (২০) কোতয়ালী থানায় ১ নভেম্বর একটি সাধারণ ডায়রি করেছেন।

তার সাথে থাকা মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।