Tag Archives: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বিচ্ছুরণ ফোয়ারার শুভ উদ্বোধন

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক ৩ দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক  প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা  কোটবাড়ি সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দেয়।

বিক্ষভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়কে বসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে। এ সময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান তাদের দাবি না মানা নামা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লাল’কে মুক্তির দাবি

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লাল’কে মুক্তির দাবি

মো: আব্বাস আলী:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বিল্লাল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের গেইটে এ কর্মসূচি হয়।

অবস্থান কর্মসূচিতে ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অষ্টম পর্বের শিক্ষার্থী রাসফিকুল ইসলাম বলেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের অষ্টম বর্ষের বিল্লালকে মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কলেজ প্রশাসন চাইলে সমাধান করতে পারত এমন সুযোগ থাকার পর ও কেনো বিল্লালকে মামলা দেওয়া হয়েছে।

মেকানিক্যাল ডিপার্টমেন্ট অষ্টম পর্বের ছাত্র হাসিবুল হাসান জিহাদ বলেন, বিল্লালকে অতি দ্রুত মুক্তি দিতে হবে। বিল্লালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিল্লালের ভুল থাকলে কলেজ প্রশাসন তার সমাধান না দিয়ে মিথ্যা মামলা করলো কেন?

ফয়সাল আহমেদ বলেন বিল্লালকে, কারা মুক্তির পর বিল্লালের মামলার পেছনে কে বা কারা আছে তাদের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে বিচ্ছুরণ ফোয়ারার শুভ উদ্বোধন

 

আব্বাস আলীঃ

কুমিল্লা মহানগরের কোটবাড়িতে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৮ম পর্বের ছাত্র-ছাত্রী কতৃর্ক নির্মিত বিচ্ছুরণ ফোয়ারার  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।

আজ রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজল খাঁন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আ ক ম আবদুল আজিজ সিহানুক, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মোঃ দুলাল হোসেন অপু। এ সময় সভাপতিত্ব করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। এ অনুষ্ঠানে আয়োজক ও সঞ্চালক ছিলেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব।