Tag Archives: কুমিল্লা মহানগর ছাত্রলীগ

কুমিল্লা মহানগর ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক মুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি মোশারফ হেসেন মুনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দিয়ে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১১ মে) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অনুমোদন দিয়ে এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট কুমিল্লা মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলো।

কমিটি বাকিরা হলেন, সহ-সভাপতি টিটু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হল আকাশ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন ও সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন। সম্মেলনের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুক।

এছাড়া সম্মেলনে আরও বক্তব্য রাখেন – কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি কোহিনুর আক্তার রাখি, সাইফুল্লাহ আব্বাসী,মো. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুর ইসলাম শাকিল, উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নূর উন নবী প্রিন্স, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ- অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, উপ-কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার ও সদস্য রুহুল আমীন।

উল্লেখ্য, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১৫ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দেওয়া হয়। এতে আহ্বায়ক পদে আবদুল আজিজ সিহানুক, যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন যথাক্রমে নাঈমুল হক হিমেল, গোলাম সারোয়ার, সাইফুল আলম, ফয়সাল হোসেন, নূর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসান। এরপর আর কোনো কমিটি হয়নি।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুকের সুস্থতায় দোয়া ও মিলাদ

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুক এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মহানগর ছাত্রলীগ শাখার অন্তর্ভূক্ত কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (১৫ মে) দুপুরে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের মিলনায়তনে শাখা ছাত্রলীগের উদ্যোগে এই দোয়া মাহফিল করা হয়।

ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন ফয়সালের নেতৃত্বে আয়োজিত মিলাদে এ সময় উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপাধাক্ষ্য মোস্তাক আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিফাত হাসান, ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা যুবায়ের, বাবু, অত্র কলেজ ছাত্রলীগ নেতা নাঈম, সানি,রিফাত, পরান, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এতে দোয়া পরিচালনা করেন অত্র কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আমিন আহমেদ মিয়াজী।

উল্লেখ্য, আব্দুল আজিজ সিহানুক দীর্ঘদিন যাবৎ বাম পায়ের লিগামেন্ট সমস্যায় ভুগতেছেন। লিগামেন্ট রিপ্লেসমেন্ট এর চিকিৎসার জন্য বর্তমানে ভরতের চেন্নাই এর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

কুমিল্লা মহানগর ছাত্রলীগ: তিন মাসের আহ্বায়ক কমিটি ৬ বছরেও পূর্ণাঙ্গ হয়নি

ইমতিয়াজ আহমেদ জিতু:
৭ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদী কুমিল্লা মহানগর ছাত্র্রলীগ এখন ৬ বছর অতিক্রম করেছে। গুরুত্বপূর্ণ এই কমিটি ৬ বছর পরও পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিতে পারেনি। এই কমিটির সভাপতিসহ ৪ সদস্যও বিবাহিত। মহানগর আ’লীগের নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং বিদ্যমান থাকায় এই কমিটি পূর্ণাঙ্গ হতে পারেনি বলে একাধিক সূত্র জানায়। এছাড়া মহানগর আ’লীগের বিভিন্ন ইউনিট মেয়াদহীন এবং নানা সমস্যায় জর্জরিত। মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম হতাশা ও ক্ষোভ। এছাড়া তরুণ নেতৃত্ব সৃষ্টিতে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা।ফলে সাংগঠনিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সংগঠনটি ।

জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম । ওই কমিটিতে আহ্বায়ক পদে আবদুল আজিজ সিহানু, যুগ্ম আহ্বায়ক পদে নাইমুল হক হিমেল, গোলাম সারোয়ার কাওসার, সাইফুল আলম রবিন, মো. ফয়সাল হোসেন, নুর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসানকে দেয়া হয়। ৩ মাসের আহ্বায়ক কমিটি ৬ বছর ৩ মাসে গড়ালেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আরও জানা যায়, ওই কমিটির পদ-পদবি নিয়ে একই বছরের ১১ এপ্রিল কুমিল্লা টাউন হল মাঠে ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে দু’গ্রুপের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিহত হন।

মহানগরের কমিটির অন্যতম শাখা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের বেহাল দশা। ২০১৫ সালের ৩১ জুলাই ২১ সদস্য বিশিষ্ট ৩ মাসের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ৬ বছর ২ মাসেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটির সদস্য সচিব নাছিমুল ইসলাম হেলাল বিয়ে করে জাপানে রয়েছেন। নানা অনিয়মের কারণে এই কমিটির আশিক, জোবায়ের ও বাবু নামের তিন নেতাকে বহিষ্কার করা হয়। এ কমিটির অনেকেরই এখন ছাত্রত্ব নেই। অনেকেই বিয়ে করেছেন, চাকরি করছেন এবং কেউ কেউ বিদেশে অবস্থান করছেন । আবার অনেকের বিরুদ্ধে মামলাও রয়েছে।

কুমিল্লা সরকারি কলেজের কমিটি নেই। বিভিন্ন অনিয়মের কারণে ভেঙে দেওয়া হয়েছে। কমিটির সাবেক আহ্বায়ক হাদী বিয়ে করে এখন ইতালিতে অবস্থান করছেন।বর্তমানে সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক সাকিব সরকারি কলেজ ছাত্রলীগকে নেতৃত্ব দিচ্ছেন।

কুমিল্লা সিটি কলেজে কোন কমিটি নেই বলে একাধিক সূত্র জানায় । কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজ ও অজিত গুহ কলেজ ছাত্রলীগের কমিটির মেয়াদ নেই।

মহানগরীর ২৭টি ওয়ার্ডের কমিটিগুলোর বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। সম্মেলন করে আজও কমিটি দেওয়া সম্ভব হয়নি বেশ কয়েকটি ওয়ার্ডে। অনিয়মের কারণে নগরীর ১ নং ওয়ার্ডের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক এখন প্রবাসে, ৫ নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনার পর সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি চাকরিজীবী, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি পদত্যাগ করে বিয়ে করেছেন, সাধারণ সম্পাদক ধ্রুব মাদকসহ চান্দিনায় গ্রেফতার হয়েছেন, ১৫ নং ওয়ার্ডের সভাপতি পাপ্পু এখন কর্মের সন্ধানে পর্তুগাল অবস্থান করছেন। ২২ নং ওয়ার্ডের আহ্বায়ক রিপন সড়ক দুঘর্টনায় মারা গেছেন। যুগ্ম আহ্বায়ক মেহেদী অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছেন। এছাড়া এই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক বিবাহিত। ২৩, ২৪, ও ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি বিবাহিত। এ ছাড়া ৪, ৯ এবং ২১ নম্বর ওয়ার্ডে আজ পর্যন্ত সম্মেলন করে কমিটি দেওয়া সম্ভব হয়নি।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, যত দ্রুত আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি হবে, দলের জন্য ততই মঙ্গলজনক। কারণ অনেক ছাত্রনেতা অপেক্ষায় রয়েছেন কবে নতুন কমিটি হবে? কবে পদ পাবে, সংগঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ শুরু করবে ।পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে। কার্যক্রমেও নেমে এসেছে স্থবিরতা।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক বলেন, আমিও চাই বর্তমান আহ্বায়ক ভেঙে নতুন কমিটি দেওয়া হোক। নতুন কমিটির মাধ্যমে তরুণরা উঠে আসার সুযোগ পাবে। এদিকে আমারও বয়স হয়েছে। দীর্ঘ ৬ বছর ধরে এই কমিটির নেতৃত্ব দিয়ে আসছি । চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। সততা ও নিষ্ঠার সহিত কাজ করেছি। করোনার সময় মাঠে ছিলাম। অসহায় মানুষের জন্য কাজ করেছি। আর দলীয় সাংগাঠনিক কার্যক্রমে আমরা সব সময় সক্রিয় ছিলাম।

ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা জেলহাজতে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় মামলায় মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খানকে গ্রেফতার করা হয়েছে।

ফয়সাল রবিবার (৩১ মে) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতের পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা আদর্শ সদর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহাবুব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোর্ট পুলিশ ইন্সপেক্টর সালাউদ্দিন আল মাহমুদ।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ মে) রাতে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার হিউম্যান হাসপাতালের সামনে কুমিল্লার বরুড়ার ৩নং খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের উপর দলবল নিয়ে হামলা করেন কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা ফয়সাল খান। হামলায় চেয়ারম্যান নাজমুলকে এলোপাতারি মারধর আহত করা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে আলী আকবর নামে আরও একজন আহত হন। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকাপয়সাও। পরে হামলা ও মারধরের ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি থানায় মামলা দায়ের করে।

জানা যায়, ছাত্রলীগ নেতা ফয়সাল খান বরুড়া ৩নং খোশবাস ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাহাদের ছোট ভাই এবং বরুড়া পয়েলগুচ্ছ গ্রামের সূর্য আলীর ছেলে।