কুমিল্লা মহানগর ছাত্রলীগ: তিন মাসের আহ্বায়ক কমিটি ৬ বছরেও পূর্ণাঙ্গ হয়নি
ইমতিয়াজ আহমেদ জিতু:
৭ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদী কুমিল্লা মহানগর ছাত্র্রলীগ এখন ৬ বছর অতিক্রম করেছে। গুরুত্বপূর্ণ এই কমিটি ৬ বছর পরও পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিতে পারেনি। এই কমিটির সভাপতিসহ ৪ সদস্যও বিবাহিত। মহানগর আ’লীগের নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং বিদ্যমান থাকায় এই কমিটি পূর্ণাঙ্গ হতে পারেনি বলে একাধিক সূত্র জানায়। এছাড়া মহানগর আ’লীগের বিভিন্ন ইউনিট মেয়াদহীন এবং নানা সমস্যায় জর্জরিত। মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম হতাশা ও ক্ষোভ। এছাড়া তরুণ নেতৃত্ব সৃষ্টিতে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা।ফলে সাংগঠনিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সংগঠনটি ।
জানা যায়, ২০১৫ সালের ২০ জুলাই কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম । ওই কমিটিতে আহ্বায়ক পদে আবদুল আজিজ সিহানু, যুগ্ম আহ্বায়ক পদে নাইমুল হক হিমেল, গোলাম সারোয়ার কাওসার, সাইফুল আলম রবিন, মো. ফয়সাল হোসেন, নুর মোহাম্মদ সোহেল ও সাকিব আল হাসানকে দেয়া হয়। ৩ মাসের আহ্বায়ক কমিটি ৬ বছর ৩ মাসে গড়ালেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আরও জানা যায়, ওই কমিটির পদ-পদবি নিয়ে একই বছরের ১১ এপ্রিল কুমিল্লা টাউন হল মাঠে ছাত্রলীগের সম্মেলনকে ঘিà