রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক কৃষি ব্যাংক ম্যানেজার সাহেব আলী আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০১৯
news-image

 

মোঃ আবদুল আউয়াল সরকার ঃ
পিয়ারলেস ম্যাটস্ এর চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ারের পিতা সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার কুমিল্লা নগরীর আশ্রাফপুরের হাজী মোঃ সাহেব আলী গত মঙ্গলবার (১৯ মার্চ) ভোর সোয়া ৫ টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বাদ আছর তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার রামপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান।