বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় যানজট নিরসনে মোবাইল কোর্ট

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০১৮
news-image

 

শাহ ইমরান:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে আজ বৃহস্পতিবার কয়েকটি পয়েন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসন।

 

এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে যানযট মুক্ত ও জনসাধারণের চলাচল নির্বিঘ্নে করতে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। আজ দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজল এলাহী এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ টিম নিয়ে ঢাকা চট্রগ্রাম গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মহাসড়কে অবৈধ ভাবে গাড়ী পার্কিং, অতিরিক্ত বোঝায়সহ নানা অনিয়মের অপরাধে একাধিক যানবাহনে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী দৈনিক আজকের কুমিল্লাকে জানান, আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিদিন গরু বোঝাই ট্রাক যত্রতত্র পার্কিং করছে যার কারণে জনদুর্ভোগ বেড়ে চলেছে। মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।