Tag Archives: কুমিল্লা

চান্দিনায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের মাথা ফাটালো এসএসসি পরীক্ষার্থীরা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পরীক্ষার হলে গার্ড দেওয়াকে কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করে মাথা ফাঁটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।

এসএসসি’র গণিত পরীক্ষার পর মঙ্গলবার (৯ মে) দুপুরে চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

আহত শিক্ষক মো. আবু সাঈদ (৪৫) উপজেলার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষক কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কাশালা গজারিয়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

আহত শিক্ষক মো. আবু সাঈদ জানান, ‘মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। আমি কেন্দ্রের ১নং কক্ষে পরিদর্শক এর দায়িত্বে ছিলাম। কয়েকজন পরীক্ষার্থী নকল করার চেষ্টা করেছিলো। আমি তাদের কোন প্রকার নকল বা অসদুপায় অবলম্বনের সুযোগ দেইনি। পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রের মাঠে পরীক্ষার্থী ও বহিরাগত সহ ৮-১০ জন আমার পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। তারা এসময় ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।’

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, আহত শিক্ষক আবু সাঈদ এর মাথায় জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। মাথার ফাঁটা স্থানে সেলাই লাগলেও তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. হুমায়ুন কবির ভূইয়াকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি আছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে গিয়ে আমি আহত শিক্ষকের সাথে কথা বলেছি। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িচংয়ে নকল করায় এসএসসি’র ২ পরীক্ষার্থীকে বহিস্কার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে নকল করায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিষয় নিশ্চিত করেন বুড়িচং উপজেলা সহ-কারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ সামিউল ইসলাম।

মঙ্গলবার (৯ মে) উপজেলার সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলোজি কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে পরিদর্শনে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম। নকল চলছে এমন সন্দেহে দেহ তল্লাশির মাধ্যমে দুজনের সাথে নকল পাওয়া যায়।তখন ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কলেজের কেন্দ্র সচিব মো. আবু তাহের জানান, নকল করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তারা দু’জন তার ভোকেশনাল শাখার অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

কুমিল্লার বুড়িচংয়ে কুকুরের কাছ থেকে মানুষের মৃত ভ্রুণ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুকুরের টানাটানি করা পরিত্যক্ত একটি ঔষধের কার্টন থেকে ৬/৭ মাসের একটি মৃত ভ্রুণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সানমুন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলের সংলগ্ন পেছনের গলি থেকে ভ্রুণটি উদ্ধার করে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে বুড়িচং থানার এস আই আ:বাতেন, এস আই দিবাকর রায় ও সফিউল বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে কার্টনে রক্ষিত মৃত ভ্রুণটি উদ্বার করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী মো: আলী আশরাফ ফাইজু জানান, পরিত্যক্ত একটি ঔষধের কার্টন নিয়ে কুকুর টানা হেচড়া করছিল। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুর গুলোকে তাড়িয়ে দিয়ে ছেড়া কার্টনের মধ্যে একটি মৃত ভ্রুণ দেখতে পায়। এটা কোন হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রণটিকে হত্যা করে ফেলে গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার সেকেন্ড অফিসার জানান, মৃত ভ্রুণটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

কুমিল্লায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে রবীন্দ্রনাথের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন।

জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, কুমিল্লা, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লা, সারেগামাপা কুমিল্লা, নবাব ফয়জুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ফরিদা বিদ্যায়তন, বাংলা সংস্কৃতি বলয়, কুমিল্লা সংসদ, খেলাঘর কুমিল্লা জেলা।

এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউল ইসলাম

বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, অধ্যাপক শ্যামল প্রসাদ ভট্টাচার্য।

পরে একক সংগীত, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নৃত্যনাট্য চন্ডালিকা পরববেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাস হেলপার নিহত

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় লড়ির ধাক্কায় মো. মকুল (৩০) নামে এক বাস হেলপার নিহত হয়েছে।

রবিবার (৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুকুল রাজশাহীর জঙ্গলিয়া এলাকার বাসিন্দা। তিনি ভাই-ভাই পরিবহনের বাস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যানযট দেখতে পেয়ে এগিয়ে আসি। এসে দেখি একজনের লোক মারা গেছে। পরে আমি পুলিশে খবর দিয়েছি। জানতে পারি ঢাকাগামী যাত্রীবাহী বাস পালকি সিনেমা হলের সামনে যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি লং ভ্যাহিকল (লড়ি) বাসের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারি নিহত হয়। ওই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছি। লড়িটি আটক করা হলেও চালক পলাতক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

 

 

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে গণধোলাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা।এসময় স্থানীয় লোকজন দুই ডাকাতকে গণধূলাই দেয়।

শুক্রবার রাত দেড়টায় উপজেলার মোকাম ইউনিয়নের কেদারপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টা রড, বড় একটা ছুড়ি, হাসুয়া ৩টা, চাইনিজ কুড়াল ১টা উদ্ধার করে।

দেবপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী, এএসআই সাইদুল ইসলাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এবং স্থানীয় লোকজন অভিযান চালায়। এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ডাকাতকে অস্ত্রসহ আটক করে গণধূলাই দেয়। পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।এসময় ১০-১২ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটককৃত ডাকাতরা হলেন, চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুল আলিম (২৪), কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়ং গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল হাসান (২৭)।

পুলিশ আরও জানান, আটক হওয়া ডাকাতদের জিজ্ঞেস করলে তাদের সঙ্গী ১০-১২ জন ডাকাতের নাম জানায়।

অন্য দিকে পালিয়ে যাওয়া ডাকাতরা হলেন, দেবিদ্ধার উপজেলার মাশিকাড়া গ্রামের ধনুমিয়ার ছেলে বাশার (৩০), একই উপজেলার ছোটনা গ্রামের জাকির হোসেনের ছেলে নাজমুল হাসান (২৩), চান্দিনা উপজেলার পিহর গ্রামের পিতা অঞ্জাত আবুল কাসেম (৩০), সদর উপজেলার পালপাড়া গ্রামের মফিজের ছেলে সাগর (২৭), বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পাচ কিত্তা গ্রামের আব্দুল জলিলের ছেলে রবিউল (২৮), একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে কাউসার (২৭), একই গ্রামের হাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৬)।

এছাড়াও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে বুড়িচং থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটক দুই ডাকাতকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুরে অভিযান চালিয়ে দাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে এএসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন, কুমিল্লার সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মৃত. বাচ্চু মিয়ার ছেলে মোঃ শরীফ (২৭) ও চান্দিনা উপজেলার হারং গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ ওমর ফারুক (২০)।

এঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে শনিবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় গায়ে হলুদের রাতে প্রেমিকার আত্মহত্যা, খবর পেয়ে প্রেমিকের বিষপান

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় গায়ে হলুদের রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শারমিন আক্তার (২৩) নামের এক তরুণী। শুক্রবার (৫ মে) ভোর ৪টায় নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান তার সাবেক প্রেমিক রনি। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত শারমিন আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়। তারা নগরীর বাগিচাগাঁও এলাকায় ভাড়া থাকেন।

প্রেমিক রনি কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকার মৃত তাজুরুল ইসলামে ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকায় শারমিনের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। হলুদের অনুষ্ঠানে হঠাৎ প্রেমিক রনি তার দলবল নিয়ে এসে হাজির হন। এসময় তিনি শারমিনকে বিয়ে না করার জন্য আকুতি মিনতি জানিয়ে কান্নাকাটি শুরু করেন। হলুদের অনুষ্ঠানে হঠাৎ প্রেমিকের উপস্থিতি এবং বিয়ে না করার আকুতি শোনার পর বিমর্ষ ছিলেন শাারমিন। পরে ভোর সাড়ে ৪টার দিকে নিজের শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত শারমিনের ভাবি হাসনাত জাহান ভূঁইয়া প্রীতি জানান, ২০২০ সালের শেষের দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল এলাকার আসাদুজ্জামান অনিল নামের এক যুবকের সঙ্গে শারমিনের বিয়ে ঠিক হয়। তার ভাই যুক্তরাষ্ট্রে থাকায় ২০২৩ সালের ৫ মে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়।

তিনি বলেন, শারমিন হলুদ অনুষ্ঠানের পর পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে প্রেমিক রনির মা বলেন, ‘শারমিন আমাদের পুত্রবধূ। কোর্ট ম্যারিজ করে তারা বিয়ে করেছে। কিন্তু আমাদের পরিবারের অবস্থা ভালো না হওয়ায় বউমার পরিবার আমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি হয়নি। তারা ডিভোর্স ছাড়াই বউমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের পুত্রবধূ দুইমাসের অন্তঃসত্ত্বা। আমার ছেলেও সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আমরা এর ন্যায্য বিচার চাই।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সদরের জগন্নাথপুরে রিভলবার, গুলি ও ইয়াবাসহ একজন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের জগন্নাথপুরে একটি দেশীয় রিভলবার, ২ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

৪ মে রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া মোঃ সোহাগ (৩৯) সদরের দৌলতপুরের মৃত. মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

অভিযানে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ সোহরাব হোসেন ভূইয়া এবং এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) জনি দেবদাস ও সঙ্গীয় ফোর্সসহ ৬নং জগন্নাথপুর ইউপিস্থ দৌলতপুর সাকিনের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীত পার্শ্বে দৌলতপুর জামে মসজিদের পাশ্চিমে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে ও নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহ’ত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে নির্যাতন সহ্য করতে না পেরে অভিমানে প্রথম স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঘটনাটি ঘটে। সে ৩ মাস বয়সী একটি কন্যা সন্তানের জননী।

বুড়িচং থানার এস আই নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং সদরের পশ্চিমপাড়া মর্তুজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন মাছ ব্যবসায়ী সোহেল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার সোমা (৩৭)। এই বাড়িতে ভাড়া থাকাকালে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স তিন মাস।

জানা যায়, স্ত্রীকে না জানিয়ে স্বামী সোহেল আবার বিয়ে করে ফেলে। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত রেখেছে এবং প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।তাদের আশে-পাশে ভাড়া থাকতেন ননদ আসমা আক্তার ও তার স্বামী শাহাজাহান। তারাও প্রায় সময় সোমা আক্তারের উপর নির্যাতন চালাতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে টিনসেট ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামী সোহেল ও ননদ আসমা আক্তার, স্বামী শাহাজাহান পলাতক রয়েছে।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করেন। স্বামী সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় কালা মিয়ার ছেলে। নিহত সোমা আক্তারের বাড়ি সিলেট সদরের চিকরপাড়া এলাকার মৃত:আশ্রাফ আলীর মেয়ে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।