Tag Archives: কোচিং সেন্টার

কুমিল্লায় কোচিং সেন্টারে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে গোলাম রসুল (৪৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

নিহত গোলাম রসুল ওই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া।

স্থানীয়রা জানায়, নিহত গোলাম রসুল কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি বাড়ির পাশে কোচিং সেন্টার খুলে সেখানে শিক্ষার্থীদের পড়াতেন। একই গ্রামের শাহ আলমের ছেলে মো. শাফায়াত (৩৫) একজন মাদকাসক্ত। বুধবার সন্ধ্যায় কোনো কারণ ছাড়াই গোলাম রসুলের কোচিং সেন্টারে ঢুকে পড়েন শাফায়াত। এ সময় তাকে বের হয়ে যেতে বললে কোমরে থাকা ছুরি বের করে শিক্ষার্থীদের সামনেই গোলাম রসুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন শাফায়াত। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই গোলাম রসুলের মৃত্যু হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় রাতেই ঘাতক শাফায়াতকে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ হলে ঘাতক শাফায়াতকে আদালতে তোলা হবে।

শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশনের অথেনটিক কোচিং সেন্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশনের অথেনটিক কোচিং সেন্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে সোমবার দুপুর ২ টায় শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশন (SUSA) এর অথেনটিক কোচিং সেন্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশনের আহবায়ক নাছির আহমেদ অনিক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ নজরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড) এর প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক মিঠুন, সুশসনের জন্য নাগরিক এর সভাপতি মোঃ আলমগীর খান, ডার্চ বাংলা ব্যাংক পিএলসির, সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ্ ক্বাফী রতন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, শিদলাই দারুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভার প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন পীর, শিদলাই আশরাফ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক, জাগরন এর সভাপতি মোস্তাক আহামেদ, শিদলাই ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপনা পরিচালক গাজী জিয়াউর রহমান সরকার, ইউসুফ ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী আবু ইউসুফ সরকার।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শিদলাই ইউনিয়ন স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা সোহেল রানা ভূইয়া, আজহার মোঃ জেবুল, মহিবুর রহমান খোকনসহ বাইজিদ হাসান, ফজলে রাব্বি,নাঈম বিশ্বাস ,তাইজুল ইসলাম অভি ,কামরুন নাহার, আহমেদ তানিয়া, জাহিদ ভূঁইয়া, ফরহাদ হোসেন ,এ কে আমানুল্লাহ, নাজমুল হাসান প্রমুখ।