,

ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে নির্ধারিত স্থানে ইফতার মাহফিল করতে পারেনি কুমিল্লা(উত্তর) জেলা আ’লীগ

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2017
news-image

জাকির হোসেন হাজারি, দাউদকান্দিঃ

ছাত্রলীগের পাল্টা কর্মসূচির কারণে নির্ধারিত স্থানে ইফতার মাহফিল করতে পারেনি কুমিল্লা উত্তর জেলা আ’লীগ।

শনিবার (১৭ জানুয়ারী) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি বাদল রায় এর রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলটি জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে হওয়ার কথা থাকলেও একই স্থানে দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়। ফলে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কমিউনিটি সেন্টারের আশেপাশে পুলিশ মোতায়েন করে প্রশাসন। ফলে নির্ধারিত স্থানে ইফতার মাহফিল না করে গৌরীপুর ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে ইফতার করে উত্তর জেলা আ’লীগ।

গৌরীপুর ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে জেলা আ’লীগ সভাপতি আব্দুল আওয়াল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আলী আশরাফ এমপি বলেন, ছাত্রলীগ হলো আ’লীগের সহযোগি সংগঠন। তারা কিভাবে পাল্টা কর্মসূচি দেয়, যার কারনে খুপরি ঘরে বসে ইফতার ও দোয়া মাহফিল করতে হচ্ছে । কাদের ইন্দনে ছাত্রলীগ এসব করছে। আর যার জন্য আমরা দোয়া করতে একত্রিত হয়েছি সে তো দাউদকান্দিরই সন্ত