Tag Archives: চাঁদপুর প্রেসক্লাবের

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে রহিম বাদশা ও কাদের পলাশ

চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে রহিম বাদশা ও কাদের পলাশ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদ অনুমোদিত হয়। নবগঠিত কমিটির সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ) ও সাধারণ সম্পাদক কাদের পলাশ (যমুনা টিভি/দৈনিক শপথ)।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি/চাঁদপুর খবর), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), আলম পলাশ (প্রথম আলো), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ), তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর)।

কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি ও জাগো নিউজ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক (ঢাকা টাইমস)।

কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিনি), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), জি এম শাহীন (এস এ টিভি), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (সংগ্রাম), রোকনুজ্জামান রোকন (চাঁদপুর জমিন), ওমর পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), ফারুক আহমেদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), এম এ লতিফ (আমাদের সময়), মুনাওয়ার কানন (মাই টিভি/চাঁদপুর কাগজ), আবদুল ওয়াদুদ রানা (বৈশাখী টিভি)।

দেশবরেণ্য সাংবাদিক

দেশবরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের শোক সভা

দেশবরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের শোক সভা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দেশবরেণ্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি, প্রেসক্লাবের আজীবন সদস্য ও চাঁদপুরের কৃতি সন্তান সাংবাদিক রুহুল আমিন গাজী’র মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভার আয়োজন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে এবং দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বক্তব্য প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী ও মোশাররফ হোসেন লিটন।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ গুনরাজদী ক্যাম্পাসের ইনচার্জ নাছির উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চাঁদপুরের কো অডিনেটর মো: ইব্রাহীম খলিল, ছাত্র নেতা জাহিদুল ইসলাম, প্রেসক্লাব সদস্য আব্দুস শুক্কুর মস্তান।

অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করেন বলেন, রুহুল আমিন গাজী একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি সকল পন্থিদের শীর্ষ নেতৃবৃন্দের কাছে শ্রদ্ধা স্হান করেছেন। এ জাতিকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখেছেন। তিনি একজন গুনী সাংবাদিক ছিলেন। একজন ভালো মানুষ ছিলেন। তিনি নিজের জন্যে তেমন কিছু রেখে যেতে পারেন নি৷ তিনি রেখে গেছেন তার সততা। তাঁর আদর্শকে আমরা অনুসরণ করবো। তিনি চাঁদপুরের কোন সাংবাদিক ঢাকা প্রেসক্লাবে আসছে শুনলে ব্যকুল হয়ে যেতেন। তিনি একজন নিবেদিত প্রান ছিলেন। তিনি সাংবাদিকদের নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে চাঁদপুরকে অনেক কিছু অর্জন করিয়ে দিতে পারতেন। তিনি খুব সাহসী সাংবাদিক ছিলেন। তিনি সবাইকেও সাহস রেখে সাংবাদিকতার কথা বলতেন। তিনি শেষ পর্যন্ত কলম ধরে রেখেছিলেন সাহসের সাথে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ইলিয়াছ পাটওয়ারী, ফরিদুল ইসলাম, সিহাবুদ্দিন সেলিম, মিজানুর রহমান, জামায়াত নেতা বেলায়েত হোসেন শেখ, সাইফুল ইসলাম সবুজ, জুবায়ের হোসেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুল ইশায়াতিল উলুম আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদপুর খবরের বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ।