Tag Archives: চান্দিনায় তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আনন্দ মিছিল

চান্দিনায় তফসিলকে স্বাগত জানিয়ে ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সমর্থিত নেতাকর্মীদের আনন্দ মিছিল

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল করে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সমর্থিত পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর রাত ৮টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ডা. প্রাণ গোপাল দত্ত এমপি সমর্থিত নেতাকর্মীরা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ফয়সাল বারী মজুমদার মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী মো. শামীম হোসেন, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, পৌর আওয়ামী লীগ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কৃষকলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জনি, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আবু কাউছার, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীর আহম্মেদ রানা প্রমুখ।

চান্দিনায় তফসিলকে স্বাগত জানিয়ে মুনতাকিম আশরাফ সমর্থিত নেতাকর্মীদের আনন্দ মিছিল

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা সদর, দোল্লাই নোয়াবপুর বাজার, কালিয়ারচর বাজার সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর রাত পৌনে ৮টায় চান্দিনা থানা সংলগ্ন এলাকা থেকে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম এর নেতৃত্বে আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি চান্দিনা বাজার সহ উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে এসে সমাবেশ করে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাক মোখলেছুর রহমান দুলু মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দীক, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো. আবদুস ছালাম, মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, কাজী তোফায়েল আহমেদ জনি, কাউন্সিলর নাজমুল হাসান রোমেল, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ।