Tag Archives: জাতীয় শোক দিবসে কুমিল্লা কলেজ থিয়েটারের শোক র‌্যালিতে অংশগ্রহণ

জাতীয় শোক দিবসে কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির জনক ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদ প্রশাসক রিয়ার এডমিরাল(অব) আবু তাহের, কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমীন সাদি প্রমুখ।

শোক দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আ’ লীগের উদ্যোগে নগরীর রামঘাট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবল হক মুজিব এমপি। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া  সকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি বাহারের নেতৃত্বে পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এদিকে এমপি আনজুম সুলতানা সীমার নেতৃত্বে নগরীতে একটি শোক র‌্যালি বের হয়।

জাতীয় শোক দিবসে কুমিল্লায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার ও ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার:

জাতীয় শোক দিবসে অসহায় প্রতিবন্ধিদের মাঝে ৩০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এবং কুমিল্লা জেলাপ্রশাসনের সহযোগিতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।

একইসাথে কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর তাৎক্ষণিক নির্দেশনায় ৪০ টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  খাদ্য সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (গোপনীয়) অতীশ সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এবং অন্যান্যরা।

জাতীয় শোক দিবসে কুমিল্লা কলেজ থিয়েটারের শোক র‌্যালিতে অংশগ্রহণ

স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা সরকারি কলেজ থেকে এক শোক র‌্যালি বের হয়। এ সময় কুমিল্লা সরকারি কলেজ এর সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও কুমিল্লা সরকারি কলেজ এর প্রাণ “কুমিল্লা কলেজ থিয়েটার” (সিসিটি) এর সদস্যরা র‌্যালিতে অংশগ্রহণ করে। এরপর ”বঙ্গবন্ধু মোড়ালে” পুষ্পস্তবক অর্পন করা হয়। তারপর জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এ সময় কুমিল্লা কলেজ থিয়েটার থেকে উপস্থিত ছিলেন সভাপতি এ এইচ এম শফিউল্লাহ, সহ-সভাপতি উম্মে হাবিবা শিপু, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত মজুমদার বিজয়, অর্থ সম্পাদক আজিজুল হক রবিন, সহ-অর্থ সম্পাদক জান্নাতুল মাওয়া বিন্তী, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার মেঘলা, সহ-প্রচার সম্পাদক শারমিন আক্তার, আপ্যায়ন সম্পাদক আফরিনসহ আরও কার্যকরী কমিটির অন্যান্য সদস্য, নির্বাহী সদস্যরা ও নবীন সদস্যরা।

শিক্ষকদের আলোচনার মাঝে “যদি রাত পোহালে শোনা যেত” গানটি কোরাসে পরিবেশন করেন সিসিটি’র সদস্য সুলক্ষণা দাস, অনন্যা, বিথী, চন্দ্রিমা, ভাবনা, রাত্রি, হ্যাপি, হৃদয়, সিনথিয়া, ইলা, সামিয়া, ইমতিয়াজ, তানভীর, কাউসার, রুমি ও ফয়সাল হৃদয় এবং কোরাসে কবিতা আবৃতি করেন তাহমিনা, ইকরাম, কুলসুম, ইব্রাহিম, প্রসারী ও বিথী।