,

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাক্ষণবাড়িয়ার একই পরিবারের ৩ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী একই পরিবারের তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। তারা সবাই ব্রাক্ষণবাড়িয়া জেলা সদর পৌর এলাকার মুন্সেফ পাড়ার বাসিন্দা।

পবিত্র মক্কায় ওমরা পালন শেষে মদিনা যাওয়ার পথে গাড়ি খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

শনিবার ওমরা পালনের জন্য ইতালি প্রবাসি কামরুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ইতালি থেকে মক্কায় আসেন। নিহতদের মরদেহ মক্কার আল হেরা ও আল নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আহতদের কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।