Tag Archives: তথ্য-প্রযুক্তি

নগরীর টিক্কাচর এলাকায় গ্লোবাল আইটির উদ্বোধন

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

বর্তমান যুব সমাজ হোক তথ্য প্রযুক্তি নির্ভর এ স্লোগানকে কেন্দ্র করে কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকায় আধুনিক কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট গ্লোবাল আইটির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ড টিক্কাচর ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত মানবিকতার (কুমিল্লার) প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা.তাহসিন বাহার সূচনা।

বীর মুক্তিযোদ্বা ও সমাজ সেবক শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল আইটির প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠ পোষক সোহরাব হোসেন খান (বাবর), সমাজ সেবক নির্জন পারভেজ, এডভোকেট মাহবুব হাসান, নোয়াব মিয়া সর্দার, নিজাম উদ্দিন, আবুল বশার নান্নু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনির হোসেন, সাখাওয়াত হোসেন, ফ্রিডম এন্ড জাস্টিস পরিবারের চেয়ারম্যান রাসেল আহমেদ। গ্লোবাল আইটির প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, অফিস সম্পাদক আবির হোসেন পিয়াস এবং স্থানীয় নেতৃবৃন্দরাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান যুবক সমাজকে মাদক ছোবল এবং অনলাইন গেমস থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে এলাকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা অনলাইনে সময় দিয়ে টিকটক করো এই সময়টুকু তোমরা ফ্রিলান্সিংয়ের পিছনে ব্যয় করার চেষ্টা করো। এতে তোমরা নতুন কিছু শিখতে পারবে। যদি তোমরা ফ্রিলান্সিং এর কাজ জানো তাহলে তোমাদেরকে অন্য কারোর কাছে হাত পাততে হবে না। তোমরা নিজেরাই সাবলম্বী হতে পারবে। তোমরা নিজেরাই পরিবারের দায়িত্ব নিতে পারবে। এলাকার মায়েদের বলবো আপনাদের মেয়েদেরকে কম বয়সে বিয়ে না দিয়ে তাদরেকে কিছু অনলাইন মুখী কাজ শিখান, এতে করে তারা নিজেরা সাবলম্বী হতে পারবে।

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৬ বছর পর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিনকে (৫৫) ২৬ বছর পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার রাত দেড়টার সময় তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মপুরের আকনগলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার জামাল উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের মৃত ছাদু মিয়ার ছেলে এবং জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের ব্যবসায়ী ও হক লাইব্রেরীর মালিক ফজুলল হক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডারপরিচালক উপ লে: কমান্ডার মাহমুদুল হাসান।

জানা যায়, ১৯৯৭ সালের ৬ ফেব্রুয়ারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জামাল উদ্দিন ও আবুল হাসেমসহ কয়েকজন মিলে চৌমুহনী রেল স্টেশন রোডের হক লাইব্রেরীর মালিক মুক্তিযোদ্ধা সামছুল হকের বড় ছেলে ফজুলল হককে মাইক্রোবাসযোগে অপহরণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোনো সন্ধান পায়নি। পরে একই বছরের ৯ ফেব্রুয়ারি ফজলুল হকের বাবা সামছুলক বাদি হয়ে সহোদর আবুল হাসেম ও জামাল উদ্দিনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করে জানায়, হত্যাকারীররা নিহতের মরদেহ গুম করেছে।

২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সহোদর আবুল হাসেম ও জামাল উদ্দিনকে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিরিন কবিতা আক্তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। মামলার রায় ঘোষনা হওয়ার পর থেকেই আসামি জামাল উদ্দিন নাম পরিচয় গোপন করে আত্নগোপনে চলে যান। র‌্যাবের সদস্যরা তথ্য-প্রযুক্তি সহায়তায় এবং ছায়া তদন্তের মাধ্যমে আসামির পরিচয় শনাক্ত করে এবং গোয়েন্দা দলের তথ্য সংগ্রহপুর্বক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল উদ্দিনকে ২৬ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।