Tag Archives: তিতাসে লকডাউনের তৃতীয় দিনেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

তিতাসে লকডাউনের তৃতীয় দিনেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লার তিতাসে সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩ জুলাই) সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এদিনও রাস্তায় গণপরিবহণ বন্ধ ছিলো। তবে রিকশার পাশাপাশি সিএনজি ও অটোরিকশা সীমিত আকারে চলতে দেখা গেছে। বিভিন্ন অজুহাতে মানুষ বাহিরে চলাচল করতেও দেখা গেছে।

সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী ও তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস এর নেতৃত্বে কয়েকটি পুলিশের টিমকে উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।