Tag Archives: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম নিহতে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল দিকে দোকানের মাল ক্রয় করে আমিনুল ইসলাম ও জাফর আহমেদ দোকানে ফিরছিলেন। যাত্রা পথে গাড়িটি জর্জ এলাকায় নিয়ন্ত্রণ হারান।
এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি মারা নিহত হলেন।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় সুজন (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের বজরা এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় সুমন নামে অপর এক বাংলাদেশি যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নোয়াখালীর প্রবাসী শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল কিনতে সকালে গাড়িতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাচ্ছিলেন। পথে হাইডেলবার্গ রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। অপরদিকে সুমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।