Tag Archives: দাউদকান্দিতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দাউদকান্দিতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগষ্ট) রাতে উপজেলার বিটেস্বর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিটেস্বর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. হান্নান মিয়া। সে ওই ইউনিয়নের নোয়াগাও গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান। তিনি নোয়াদ্দা গ্রামের প্রধানবাড়ীর আবুল কাসেমের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।