,

বরুড়ায় গৃহবধূকে গণধর্ষণ, ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2017
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার বরুড়ায় আগানগর ইউনিয়নের সিঙ্গাচো গ্রামে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে এক মহিলাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। ১৩ই অক্টোবর নিজ বাড়ি থেকে পূর্ব পরিচিত মো. নেয়ামত ও একই এলাকার রওসন আরার সহযোগিতায় ডেকে বাড়ির পূর্ব পাশে গৃহবধুকে নিয়ে যায়। কোন কিছু বুঝে উঠার আগেই সেখানে উৎ পেতে থাকা নেয়ামতের সঙ্গীরা নির্যাতিত গৃহবধুর মুখ বেঁধে মাঠের মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে নেয়ামত, সহিদ, মনিরসহ ৮ জন পাষণ্ড মিলে উপর্যুপরি গণধর্ষণ করে।

ধর্ষণের পর দরিদ্র গৃহবধু ভিকটিম ও তার স্বামী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের দ্বারে দ্বারে বিচার চায়। এই সুযোগে এলাকার প্রভাবশালী সাবেক মেম্বার বাবুল মিয়া ও তার সহযোগিরা বিচার করে দিবে বলে নির্যাতিত গৃহবধূর কাছ থেকে খালি জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

নির্যাতিত গৃহবধূ বিচার না পেয়ে গত ২০শে অক্টোবর বরুড়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপর বরুড়া থানা পুলিশ আসামি রওশন আরা, সহিদ মিয়া ও মনির হোসেনকে গ্রেপ্তার করে।

বরুড়া অফিসার ইনচার্য আজম উদ্দিন মাহমুদ জানান, খুব দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।