Tag Archives: দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন

দাউদকান্দিতে সাংবাদিকের উপর বখাটের হামলা

দাউদকান্দিতে সাংবাদিকের উপর বখাটের হামলা

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে প্রথম আলোর সাংবাদিক আব্দুর রহমান ঢালীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ দিকে উপজেলার গৌরীপুর বাজারে এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আব্দুর রহমান ঢালী প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি এবং গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাউদকান্দি প্রেস ক্লাবের দফতর সম্পাদক।

জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রভাতফেরী শেষে ছাত্রীরা বাড়ী ফেরার পথে হাটচান্দিনা গ্রামের কিশোর রনি মেয়েদের ইভটিজিং করে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রহমান ঢালী বলেন, প্রতিদিন ছাত্রীদের বিরক্ত করা বিষয়টি জেনে আজ আমি দাড়িয়ে থেকে ছাত্রীদের অটোরিকশায় উঠিয়ে দেই। কেন ছাত্রীদের অটোরিকশায় তুলে দিয়েছই এই বলে বখাটে কিশোর রনি আমার গায়ে হাত তুলে। স্থানীয় লোকজন দেখো এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, সাংবাদিক আব্দুর রহমান ঢালীকে উপর হামলা বা হেনস্তার বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।

এদিকে, সাংবাদিক আব্দুর রহমান ঢালীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দাউদকান্দি ও তিতাস প্রেস ক্লাবসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।

 

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ

কয়েক মাস পূর্বে ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডের খবর প্রকাশের জের ধরে শনিবার রাত সাড়ে ৮ টায় দাউদকান্দি বাজারস্থ নিজ বাসায় ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা ৮/৯ জনের একদল দুবৃত্ত দৈনিক আমাদের সময় পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মোহাম্মদ আলী শাহীনের ওপর অতর্কিত হামলা করে। শোরগোল শুনে তার ছেলে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মশীহ আলী নাফে এগিয়ে আসলে তার ওপরও হামলা চালায় তারা। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্স(গৌরীপুর) নেয়া হলে কর্তব্যরত আবাসিক চিকিৎসক শাহীনুর আলম সুমন তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলার খবর পেয়ে আহত সাংবাদিককে দেখতে রাতেই হাসপাতালে যান সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম ও দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন।

এদিকে ঘটনা সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ১২ আগষ্ট রবিবার দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ প্রতিবাদ সমাবেশে একাত্ততা ঘোষণা করেন গৌরিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন, সাংবাদিক নেতা আঃ করিম সরকার (বাংলাদেশ প্রতিদিন), হানিফ খান(নয়া দিগন্ত), রাশেদুল ইসলাম লিপু(সমকাল), কবির হোসেন(সমকাল), জাকির হোসেন হাজারী(ভোরের কাগজ), শামীম রায়হান(জনকন্ঠ), এস এম সালাহ উদ্দিন(বাংলাদেশের খবর), জহিরুল ইসলাম জিলু(মাই টিভি), সৈয়দ শরীফ আহম্মেদ(মোহনা টিভি),শরীফ প্রধান(দাউদকান্দি প্রতিদিন), মামুনুর রশিদ, মোশায়ারা আক্তার, শহীদুল্লাহ সাদা, সাহিদা আক্তার, এম এ সালাম, সেলিম আহমেদ, মুক্তার হোসাইন, শাহাদাত হোসেন সাকু প্রমুখ।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান,ঘটনার সাথে জড়িত রমজান নামে এক জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।