স্টাফ রিপোর্টার
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ” এর অংশ হিসাবে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা পুরনের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে সৌর বিদ্যুতের এ প্যানেল বিতরণ করা হয়।
সোমবার সকালে সুন্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ আলম সুবিধাভোগিদের হাতে সোলার প্যানেল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সুন্দুলপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক মেম্বার মুকবুল হোসেন প্রধান, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, যুবলীগ নেতা মিজানুর রহমান তালুকদার মাসুম, সুজন তালুকদার প্রধান প্রমূখ।