,

নগরীর চকবাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 18, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর চকবাজার থেকে ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি টীম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।