Tag Archives: দিয়ে

প্রতিপক্ষের জালে এক হালি গোল

প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বার্সার বছর শুরু

প্রতিপক্ষের জালে এক হালি গোল দিয়ে বার্সার বছর শুরু

ডেস্ক রিপোর্ট:

চলতি মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকলেও ২০২৪ সালের শেষ দিকে ছন্দপতন হয়েছিল বার্সেলোনার। লা লিগায় টানা তিন ম্যাচে জয়হীন থাকা কাতালানরা হেরেছিল দুটিতেই। তবে ২০২৫ সালে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে তারা। বছরের প্রথম ম্যাচেই দারুণ জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা।

শনিবার (৪ জানুয়ারি) কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বার্বাস্ত্রোর বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটিতে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে বার্সা ৪-০ গোলের বড় জয় তুলে নেয়।

নতুন বছরের প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে বার্সেলোনা। ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় তারা। ডি ইয়ংয়ের ক্রসে আরাউজোর হেড থেকে বল চলে যায় ডিফেন্ডার এরিক গার্সিয়ার কাছে। তিনি দারুণ এক হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন।

ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের নেওয়া ফ্রি-কিক থেকে ডিফেন্ডারদের মধ্যে বল পেয়ে পোলিশ এই স্ট্রাইকার জাল কাঁপান। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পরেও একই ছন্দে খেলে কাতালানরা। ম্যাচের ৪৭তম মিনিটে আবারও তোরে ও লেভানডোভস্কির যুগলবন্দি দেখা যায়। তোরের পাস থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি।

বার্সেলোনার হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন তোরে নিজেই। ম্যাচের ৫৬তম মিনিটে তার নেওয়া শট প্রতিপক্ষের জালে জড়িয়ে স্কোরলাইন ৪-০ করেন।

জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বার্সেলোনা এখন প্রস্তুত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের জন্য। সেখানে তারা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওর।

মেসির উদাহরণ দিয়ে রোনালদোকে

মেসির উদাহরণ দিয়ে রোনালদোকে জবাব দিলো লিগ ওয়ান

মেসির উদাহরণ দিয়ে রোনালদোকে জবাব দিলো লিগ ওয়ান

ডেস্ক রিপোর্ট:

ফ্রান্সের ক্লাব ফুটবল প্রতিযোগিতা ‘লিগ-১’ নিয়ে বরাবরই তীব্র সমালোচনা করে আসছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন করে কয়েকদিন আগে সৌদি প্রো লিগকে সেরা হিসেবে উপস্থাপন করতে গিয়ে তিনি লিগ ওয়ানকে খোঁচা দিয়েছেন। সৌদি লিগে দুই বছর পিএসজির জার্সিতে খেলা লিওনেল মেসির ছবি দিয়ে রোনালদোকে পাল্টা জবাব দিয়েছে লিগ ওয়ান।

ফ্রান্সের লিগে এক সময় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো, লিওনেল মেসি, জ্লাতান ইব্রাহিমোভিচ, নেইমার জুনিয়র, আনহেল ডি মারিয়া, দানি আলভেজ এবং কিলিয়ান এমবাপের মতো বড় তারকারা খেলেছেন। তবে বর্তমানে লিগটি অনেকটা তারকাবিহীন। তবে, এর মানে এই নয় যে, লিগ ওয়ান কারও খোঁচা গ্রহণ করবে।

এদিকে, সৌদি প্রো লিগে ধীরে ধীরে তারকাদের ভিড় বাড়াচ্ছে এবং সৌদি আরবও লিগটির মান বাড়াতে চেষ্টারত। সেজন্য তারা ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার ও সাদিও মানে মতো তারকাদের ভিড়িয়েছে। এই তারকারা নিয়মিত সৌদি ফুটবল এবং দেশটির পক্ষে বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন। তবে, রোনালদো সত্যিই একটু এগিয়ে গেছেন!

গত শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে রোনালদো লিগ ওয়ানকে নিয়ে নতুন মন্তব্য করেছেন। তিনি বলেন, “লিগ ওয়ান সৌদি লিগের তুলনায় অনেক পিছিয়ে, কারণ এটি কেবল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) নির্ভর, বাকি দলগুলো অস্তিত্বহীন! যদি বিশ্বাস না করেন, তাহলে ৩৮-৩৯-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্প্রিন্ট করে দেখুন।”

এমন মন্তব্যের পর লিগ ওয়ান স্প্যানিওল তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মেসির একটি ছবি পোস্ট করে পাল্টা জবাব দেয়। ছবিতে লেখা ছিল, “লিও মেসি ৩৮ ডিগ্রিতে (তাপমাত্রা) খেলেছেন।” এই ক্যাপশন দিয়েই স্পষ্টভাবে রোনালদোকে উদ্দেশ্য করে তাদের প্রতিক্রিয়া জানানো হয়েছে।

গ্লোব সকার অনুষ্ঠানে আল-নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো সর্বকালের সেরা গোলদাতা এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন। এছাড়া, রিয়াল মাদ্রিদ ৬টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮টি পুরস্কার অর্জন করেছে। বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, এবং বছরের সেরা ফরোয়ার্ডও তিনি পেয়েছেন।

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে এক তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ফারজানা আক্তার পিংকি (১৮), যিনি আব্দুল কাদেরের মেয়ে এবং স্থানীয় বাংগড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন তার মা আছমা বেগম ও ফুফাতো ভাই নাজমুল হাসান জাহাঙ্গীর।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে আব্দুল কাদের তার গরুর বাছুর বাড়ির পাশের সড়কে বেঁধে রাখেন। জুমার নামাজের সময় ৪-৫ জনের একটি দল প্রাইভেটকারে করে এসে বাছুরটি চুরি করতে গেলে আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম বাধা দেন। এ সময় তাকে প্রাইভেটকারে তুলে মারধর করা হয়।

মায়ের চিৎকার শুনে মেয়ে পিংকি এগিয়ে গেলে তার ওপর প্রাইভেটকার তুলে দেয় চোরের দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক পর্যায়ে তারা গরু নিয়ে পালিয়ে যায়।

নিহতের মা আছমা বেগম জানান, চোরের দল প্রাইভেটকার যোগে যখন তাদের গরু নিয়ে যাচ্ছিল, তখন তিনি দৌড়ে প্রাইভেটকারের সামনে গেলে তাকে জোর করে তুলে নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এ সময় তার চিৎকার শুনে মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারের সামনে দাঁড়ালে তার ওপর দিয়ে গাড়িটি তুলে দেয়া হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।