Tag Archives: নাঙ্গলকোটের মাষ্টার দেলোয়ার হোসেন আর নেই

নাঙ্গলকোটের মাষ্টার দেলোয়ার হোসেন আর নেই

 

মো. কামাল হোসেন জনিঃ
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনের পিতা মাস্টার দেলোয়ার হোসেন (৭৪) মঙ্গলবার রাত ২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………. রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেলে বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা ঈদগাহ মাঠে নামাযের জানাযা শেষে কাদবা দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়। তিনি কর্মজীবনে উপজেলার কাকৈরতলা, বাঙ্গড্ডা ও পরিকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।