,

কুমিল্লা জেলা পুলিশ সুপারের নাঙ্গলকোট থানা পরিদর্শন

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2021
news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পি পি এম বার ২১জুন সোমবার নাঙ্গলকোট থানা পরিদর্শন করেন।

এসময় থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। থানা প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন এবং থানার ভিতরে কফি কর্নার উদ্বোধন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ.স.ম আব্দুর নুরসহ কুমিল্লা জেলা পুলিশ ও নাঙ্গলকোট থানার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, নাঙ্গলকোট থানা আমার কাছে অনেক পরিপাটি এবং পরিবেশ আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমি চাই থানায় আগত সেবা গ্রহিতারা যেন সুন্দর ব্যবহার ও পরিপাটি সেবা পায়।