,

আল ফারুক কো-অপারেটিভের চেয়ারম্যান খোরশেদ আলম ঢাকায় গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
February 27, 2023
news-image

ষ্টাফ রিপোর্টার:
গ্রাহকের টাকা আত্নসাতের অভিযোগে দায়েকৃত বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামী আল-ফারুক কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ডাঃ খোরশেদ আলমকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমার বিশেষ নির্দেশনায় র‌্যাব-৩ এর সহযোগীতায় চৌদ্দগ্রাম থানার এএসআই এমরান ভূঁইয়া ও ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গত ২৬শে ফেব্রুয়ারী ঢাকার খিলগাঁও এলাকা থেকে থাকে আটক করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।

আটককৃত খোরশেদ আলম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের আবদুল করিমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, আটককৃত খোরশেদ আলম লাকসাম থেকে কো-অপারেটিভের লাইসেন্স নিয়ে মানুষের টাকা হাতিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্থ বিভিন্ন মানুষের মামলার প্রেক্ষিতে সিআর ৩টি মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছে বিজ্ঞ আদালত। দীর্ঘদিন থেকে পলাতক ছিল সে।

র‌্যাব-৩ এর সহায়তায় রবিবার ঢাকা থেকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।