,

লাকসাম পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির

আজকের কুমিল্লা ডট কম :
December 17, 2017
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র লাকসাম পৌরসভার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় লাকসাম পৌরসভা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মনিরকে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর দলের বর্ধিত সভায় এই সিন্ধান্ত গৃহীত হয়। সংগঠনসূত্রে জানা গেছে, পৌর বিএনপির সভাপতি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। ওনার স্থলে মনিরুজ্জামান মনির ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত সভাপতি- বলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লাকসাম-মনোহরগঞ্জ আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহ আলম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক রমেন্দ্র ভট্ট চার্য, যুবদলের উপজেলা সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন শরিফ, পৌর যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্যাহ আমান, লাকসাম পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী হায়দার মামুন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সুমন, যুগ্ন আহ্বায়ক মো: জাহিদ প্রমুখ।