Tag Archives: নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালীতে বেপরোয়া গতির বাস চাপায় পথচারী নিহত

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে।

শনিবার ( ২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিক উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা (৪৫) উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুর নবীর নতুন বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সোনাপুরগামী লাল সবুজ নামীয় অজ্ঞাতনামা একটি বাস উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে পথচারী নুরুল হুদাকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওই সড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ রাখে। পরবর্তীতে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নোয়াখালীতে বেপরোয়া গতির বাস চাপায় সিএনজি চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির শাহী বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত্ব ৫জন আহত হয়।

নিহত শাহ আলম (৩৪) উপজেলার দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

শুক্রবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভাস্থ চৌরাস্তা এলাকার ঢাকা হোটেলের সামনে চট্রগ্রামগামী শাহী বাস দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক শাহ আলম গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বাস ও দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপর বাস চালক পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বেপরোয়া গতির ট্রাক চাপায় আরাফাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর লামছি গ্রামের শামসুল হক মাস্টার বাড়ির আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে নিহত শিশু আরাফাত আরেক শিশুসহ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।