,

চান্দিনায় ৫শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2018
news-image

মো.শরিফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৫ শত পিস ইয়াবাসহ পটেয়া চাকমা(২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী পটেয়া চাকমা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তেলখোলা গ্রামের অতুয্য চাকমার ছেলে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা বাসষ্ট্যান্ডে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশ পরিদর্শক (এস.আই)মহব্বত হোসেন এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিকালে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।