,

চৌদ্দগ্রামে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় র‌্যাবের হাতে আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
November 5, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় মোঃ হারুন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলার চান্দশ্রী এলাকায় অভিযানে চালিয়ে ১২৪ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটককৃত হলেন, কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ হারুন মিয়া (৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।