Tag Archives: পশ্চিমবঙ্গ

তীব্র গরমে পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

 

আন্তর্জাতিক ডেস্কঃ

চলছে পশ্চিমবঙ্গজুড়ে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সেজন্য সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

মমতা ব্যানার্জী বলেন, ‘ভয়াবহ দাবদাহ পরিস্থিতির আলোকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আমি এ সময় তাদের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’

এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। এই তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ড গরমের কারণে পাহাড়ি এলাকা ছাড়া অন্যান্য জায়গার সরকারি ও সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ৩ সপ্তাহ এগিয়ে ২ মে থেকে শুরুর প্রস্তাব দিয়েছিল।

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমাতে আহ্বান জানালেন মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের পদ্মার ইলিশের প্রতি বরাবরই টান রয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। প্রতি বছর ইলিশের মৌসুমে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার বাঙালিরা বাংলাদেশের ইলিশবাহী ট্রাকের প্রবেশের জন্য অপেক্ষা করে থাকেন।

কিন্তু এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে বাংলাদেশের ইলিশের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাজ্যে ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণাও দিয়েছেন।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে দেওয়া বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে বাংলাদেশের ইলিশের ওপর থেকে আমাদের নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে নদী ও সমুদ্র থেকে খোকা ইলিশ (ইলিশের পোনা বা জাটকা) ধরা বন্ধ করতে হবে।’

সমুদ্রের বাসিন্দা ইলিশ প্রতি বছর বর্ষাকালে ডিম পাড়তে বঙ্গোপসাগরের সংলগ্ন বিভিন্ন নদীতে যায়। ডিমপাড়া শেষে আবার সমুদ্রে ফিরে আসে।

কয়েক বছর আগে বাংলাদেশের সরকার বছরের একটি নির্দিষ্ট ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। যে সময়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি মা ইলিশের ডিম ছাড়ার চুড়ান্ত মৌসুম। নিষেধাজ্ঞা ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা— তা তদারকিতেও বাংলাদেশের সরকার ও প্রশাসন বেশ কঠোর।

বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও বঙ্গোপসাগরের উপকূল এবং সংলগ্ন যথেষ্টসংখ্যক নদী রয়েছে; সেসব নদীতে ডিম দিতে সাগর থেকে ইলিশও যায়; কিন্তু লাগামহীনভাবে মা ইলিশ ও জাটকা ধরার কারণে বাংলাদেশের ইলিশ উৎপাদনের ধারেকাছেও নেই পশ্চিমবঙ্গ।

ইতোমধ্যে জাটকা বা ইলিশের পোনা ধরা বন্ধে আইন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কিন্তু সেখানকার বাজারের ছবিতে সেই আইনের ছবি মেলে না। মাঝারি ও বড় ইলিশ বহুমূল্য হওয়ায় পশ্চিমবঙ্গের বাজারে দেদার বিক্রি হয় খোকা ইলিশ। দামে কম, আবার স্বাদেও প্রমাণ আকারের ইলিশের ছিটেফোঁটা পাওয়া যায়।

কিন্তু রাজ্যের বিভিন্ন জলাশয় থেকে যে ইলিশ হারিয়ে যাচ্ছে, তার প্রধান কারণ এই জাটকা আহরণ।

বৃহস্পতিবারের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেবল আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে সচেতন করতে হবে। আমরা চাইছি আমাদের খোকা ইলিশ ধরা বন্ধের অভিযানে মৎস্যজীবীরা এক হোন।’

‘তারা সচেতন হলে রাজ্যে খোকা ইলিশ ধরা বন্ধ হবে। ইলিশের বংশবৃদ্ধি, উৎপাদন বাড়বে এবং সেসঙ্গে কমবে মূল্যও।’

ইতোমধ্যে রাজ্যে ইলিশের উৎপাদন বাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে একটি গবেষণাগার স্থাপন করা হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে একটি গবেষণাকেন্দ্র তৈরি করেছি। সেখানে এই রাজ্যে আরও বেশি করে ইলিশ উৎপাদন নিয়ে গবেষণা করা হচ্ছে। এই গবেষণাকেন্দ্রে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এই রাজ্যে প্রচুর ইলিশ উৎপাদিত হয়, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে।’

ইলিশের পাশপাশি অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে পশ্চিমবঙ্গে মাছ চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু ইলিশ নয়, আমাদের নদী ও জলাশয়ে অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছের চাষ বাড়াতে হবে। এতে একদিকে রাজ্যে মাছের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানও হবে।’

‘আমরা সবাই যদি সচেতন হই, তাহলে আমাদের আর ওপারের ইলিশের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

পশ্চিমবঙ্গে মোদির বিজেপির পরাজয়ের ৫ কারণ

ডেস্ক রিপোর্ট:

বিজেপির অনেক আশা ছিল পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসবে। শুধু বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা ভেবেছিল মুসলিম ও বাংলাদেশ বিদ্বেষ ছড়িয়ে হিন্দু ভোটারদের মন জয় করতে পারবে। এজন্য বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেছে পশ্চিমবঙ্গে।

নরেন্দ্র মোদি ও অমিত শাহর ঘন ঘন সফরই স্পষ্ট করেছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে মরিয়া। কিন্তু তাদের সেই আশা পূরণ হলো না। অনেক হিসেব নিকেশ, অনেক পরিকল্পনা করা সত্বেও কাঙ্ক্ষিত ফলের কাছাকাছিও যেতে পারেনি গেরুয়া শিবির। যেখানে তারা বারবার গলা ফাটিয়েছে এবার দুই শতাধিক আসনে জিতবে।

এজন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ এক ঝাঁক তারকাদের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে মাঠে নামিয়েছে। ওই তারকারা একদিকে বিজেপি আসলে কী কী সুবিধা হবে তা মানুষের কাছ প্রচার করেছে, অন্যদিকে তৃণমূলকে নানাভাবে কটাক্ষ করেছে। যাইহোক, এসব কিছু করেও নির্বাচনে জিততে পারেনি তারা।

বিজেপি বলয়ের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নির্বাচনে হারের কারণ নিয়ে দলের অন্দরে বিশ্লেষণ শুরু হয়েছে। আর তাতে প্রাথমিকভাবে ৫টি কারণ দেখছেন রাজ্য নেতারা।

১. মুখের অভাব। রাজ্য বিজেপি নেতারা প্রচার পর্বে অনেক পরিশ্রম করলেও কোনও মুখ তুলে ধরতে পারেননি। এই সিদ্ধান্ত ছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বেরই। নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার বাংলার ‘ভূমিপুত্র’-ই মুখ্যমন্ত্রী হবেন বলে জানালেও আলাদা করে কারও নাম বলেননি। অন্য দিকে, তৃণমূলের মুখ ছিলেন ১০ বছর মুখ্যমন্ত্রী থাকা লড়াকু নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

২. বাংলার কোনও নেতাকে মুখ হিসেবে তুলে না ধরার জন্য নীলবাড়ির লড়াইয়ে বড় বেশি নির্ভরতা ছিল কেন্দ্রীয় নেতদের উপরে। আর সেই নির্ভরতাকে ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপি প্রাথমিক ভাবে মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের এই আক্রমণকেই সমর্থন দিয়েছে বাংলার মানুষ।

৩. রাজ্য বিজেপি আরও একটি কারণকে গুরুত্ব দিচ্ছে। দলের বক্তব্য, ২০১৬ সালে বিজেপি রাজ্যে মাত্র ৩টি আসনে জিতেছিল। সেখান থেকে একেবারে ক্ষমতায় আসার যে লক্ষ্য স্থির করা হয়েছিল তা দলের অভিজ্ঞতার তুলনায় অনেকটাই বেশি। লোকসভা নির্বাচনের ফলকে বিধানসভা ভোটের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া ঠিক হয়নি। তাই এই হারকে বড় মনে হচ্ছে।

৪. মেরুকরণকে হাতিয়ার করে নীলবাড়ির লড়াইয়ে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। প্রচার পর্বে অনেক ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলতে কড়া ভাষা প্রয়োগ করেছেন নেতারা। রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছে এর ফলে মুসলিম ভোট এককাট্টা হলেও হিন্দু ভোটের সিংহ ভাগ ঝুলিতে টানা যায়নি।

৫. বিজেপিতে ‘আদি ও নব্য’ বিবাদ অনেক দিনের। গত লোকসভা নির্বাচনের পর থেকেই এই অভিযোগ নিয়ে দলের মধ্যে অনেক গোলযোগ হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল থেকে যারা এসেছেন তাদের প্রাধান্য দেওয়া দলের কর্মী, সমর্থক এবং ভোটটাররা ভাল চোখে নেয়নি বলেই মনে করছে বিজেপি। একই সঙ্গে রাজ্য নেতাদের বক্তব্য, রাজ্যের সর্বত্রই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অনেক ভুল ছিল।

এবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বাপ্পি লাহিড়ী

 

বিনোদন ডেস্কঃ

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বর্তমানে তাকে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বাপ্পি লাহিড়ীর মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম হলেও বাপ্পি লাহিড়ী এখন বলিউডের ‘ডিস্কো কিং’। বিগত কয়েক বছর ধরে মুম্বাইতে পরিবারের সঙ্গেই থাকেন তিনি।

বাপ্পির মুখপাত্র জানিয়েছে, করোনা-সংক্রান্ত সব সতর্কতা নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু তারপরও করোনার কবল থেকে বাঁচতে পারেননি। বয়সের কথা মাথায় রেখেই ৬৮ বছর বয়সী এই শিল্পীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানিয়েছে, তার শরীরে করোনার উপসর্গ দেখামাত্রই হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক দিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন, তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনার জন্য দেশ ও বিদেশের অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শিল্পীর কন্যা।

পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল

 

আন্তর্জাতিক ডেস্কঃ

কৃষকদের ডাকা ৪ ঘণ্টার ভারত বন্ধ কর্মসূচির আগেই মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষক আন্দোলনে নৈতিক সমর্থন দেওয়া বামপন্থী দলগুলো লাল ঝাণ্ডা হাতে নিয়ে রাজ্যের প্রধান প্রধান সড়ক ও রেললাইন অবরোধ করে। পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও বিতর্কিত কৃষি আইন বাতিল দাবিতে চলমান কৃষক আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে সোমবার (০৭ ডিসেম্বর) ধর্ণা দেওয়ার ঘোষণাও দেন মমতা। তবে বাস্তবে তৃণমূলের কাউকে মঙ্গলবারের বনধ কর্মসূচিতে পথে নামতে দেখা যায়নি। এতে, বামপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল নেত্রী।

এদিকে, সোমবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ‘উত্তরকন্যা’ ঘেরাওয়ের সময় বিজেপির এক কর্মীর মৃত্যুর প্রতিবাদে এদিন উত্তরের জেলাগুলোতেও বিজেপির ডাকে ১২ ঘণ্টার পাল্টা বনধ কর্মসূচি পালন করা হয়। বিষয়টি নিয়ে বিজেপি-তৃণমূল শিবিরে বিরাজ করছে চাপা উত্তেজনা ।

আগামী বছরের মে মাসে মমতার রাজ্যে বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে নির্বাচনী মাঠ দখলে প্রধান দুই শিবিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক উত্তেজনা।