Tag Archives: প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় জুলাইযোদ্ধা গ্রেপ্তার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র গ্রেপ্তার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা শাখার মুখ্যপাত্র জুলাইযোদ্ধা মো. সাকিব হাসান ও তার বড় ভাই মো. নবীর হোসেনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সাকিব সরকার রাব্বী (২৪) ও মো নবীর হোসেন (৪৩) তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জহির হোসেন মেম্বারের ছেলে।

এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার বিকাল চারটায় দাউদকান্দি শহীদ রিফাত বাবু পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌরসভা আহ্বায়ক সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক মো. ফয়সাল সিকদার, পৌরসভার মুখ্য সংগঠক মো. সাগর, সহ-সমন্বয়ক মো. ইমন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. সাইজুদ্দিন এবং মো. আব্দুর রহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চব্বিশের ৫ আগস্ট দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা দাবি করেন, সাকিব ওই মামলার এজাহারভুক্ত আসামি নন এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া তার বড় ভাই নবীর হোসেন ঘটনার সময় বিদেশে অবস্থান করছিলেন বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। তারা অবিলম্বে সাকিব হাসান ও নবীর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাকিব সরকার সম্মুখসারীর একজন জুলাই যোদ্ধা। আর সুলতান হত্যার ঘটনাটি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত না । এটি স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে আমরা জেনেছি। মুলতঃ এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সাথে বাদি নিহত সুলতানের স্ত্রীর সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে রফাদফা হয়েছে বলেও আমরা জেনেছি। এই মামলার বাদিকে নিয়ে কিছু অভিযোগ আছে।

জুলাইযোদ্ধা গেজেট নিয়ে তারা বলেন, নিহত সুলতান বৈষম্য বিরোধী আন্দোলনের কোন শহীদ না। তবে কে বা কারা কিভাবে তাকে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেছে জানিনা। ওই গেজেটের বিরুদ্ধে আমরা অচীরেই আমরা রীট করবো। আর বৈষম্য বিরোধী মামলায় দাউদকান্দিতে অনেককেই অহেতুক জড়ানো হয়েছে, তাদেরকে অহেতুক হয়রানি না করার আহবান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে সাকিব সরকার ও তার ভাই নবীর হোসেনের মুক্তির দাবী জানান। সেইসাথে নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন করার দাবী জানাচ্ছি। না হয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

জানাযায় , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার দীর্ঘ ১১ মাস পর বছর ২ নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি এম এ আব্দুল হালিম জানান, সুলতান হত্যা মামলায় সাকিব, নবীর হোসেন ও আঃ কাদের জিলানী নামে তিনজনকে প্রেপ্তার করেছি। তাদের আজ শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী টিটুর মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের সাংসদ মুনতাকিম আশরাফ টিটুর মনোনয়ন বাতিলের নানা ষড়যন্ত্র চলছে। এ অভিযোগ এনে স্বচ্ছ ও অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করার দাবি জানিয়ে  সংবাদ সম্মেলন করেছেন চান্দিনার সাবেক সংসদ সদস্য ও  ডেপুটি স্পিকার প্রয়াত অধ্যাপক আলী আশরাফের সন্তান  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটু।

শনিবার ( ২ ডিসেম্বর ) দুপুরে চান্দিনায় সংবাদ সম্মেলনে মুন্তাকিম আশরাফ টিটু বলেন,   আপনার জানেন আমার বাবা ইন্তেকালের পর শূন্য হওয়া আসনে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমি দলীয় মনোনয়ন পাইনি। আমার শেষ আশ্রয়স্থল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার শ্রদ্ধেয় ডা:  অধ্যাপক প্রাণ গোপাল দত্ত চাচাকে মনোনয়ন দেন। আমিও দলীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আমি আবারো দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আবারো প্রান গোপাল চাচাকে নৌকার মনোনয়ন দেয়। পরে আমাদের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দেন। সেই কারণে ও এলাকার স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। এরপরে শুরু হয় নানারকম ষড়যন্ত্র। আমার নেতা কর্মীদের বিভিন্ন পরিচয়ে ডেকে নিয়ে হয়রানি করা হচ্ছে। তাদেরকে আমার বিরুদ্ধে কাজ করার জন্য বলা হচ্ছে। আমার পক্ষে যারা এক পারসেন্ট ভোটার হিসেবে স্বাক্ষর প্রদান করেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো হচ্ছে। তাদের দেওয়া স্বাক্ষর তাদের নয় বলে বলতে বাধ্য করা হচ্ছে। যাতে আমার প্রার্থিতা বাতিল করতে সহজ হয়। গতকাল  শুক্রবার সারাদিন উপজেলার বারেরা, গল্লাইসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট ও ৬ জন পুলিশ বিভিন্ন ভোটারের বাড়িতে গিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেন।

তিনি আরো বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এর আগেই  আমার লোকজনের উপর হয়রানি হামলা ও ভয়-ভীতি প্রদর্শন শুরু হয়েছে। আমার পক্ষে কাজ করায় মহিচাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মফিজুল ইসলামের উপর হামলা করে হত্যার চেষ্টা করা হয়েছে । এ সময় তাকে মারধর করে রক্তাক্ত করা হয়। স্থানীয় মানুষ ছুটে আসায় মফিজুল ইসলাম প্রাণে রক্ষা পায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি প্রদান, আমার লোকজনের ক্রিকেট টুর্ণামেন্ট বন্ধ করা, বিভিন্ন পরিচয়ে ডেকে নিয়ে আমার সঙ্গ ত্যাগ করার জন্য হুমকি প্রদান অব্যাহত রয়েছে , এভাবে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, এর আগে ৭ নভেম্বর চান্দিনার মহিচাইলে আওয়ামী লীগের শান্তি মিছিল করার প্রাক্কালে এমপি প্রাণ গোপাল মুঠোফোনে  আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে হুমকি দেন। ওই সময় সাংসদ ডা. প্রাণ গোপাল মুঠোফোনে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলামকে বলেন-টিটুর (চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটু) কি মিছিল বের করতাছো মহিচাইল বাজারে ? তখন মফিজুল ইসলাম উত্তরে বলেন- টিটুর না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিছিল বের করতাছি। তখন এমপি প্রাণ গোপাল আবার বলেন- মিছিলে টিটুর নাম উচ্চারিত হয়, একবারও যাতে না শুনি। টিটুর নামে যদি কোন শ্লোগান হয়, তাহলে এটার জবাব আমি তোমার কাছ থেকে নিবো। এটা আমার শেষ কথা। টিটুর নামে কেন শ্লোগান দিবা ? তখন মফিজুল ইসলাম বলেন- টিটু তো আওয়ামীলীগ করে, আমি আওয়ামী লীগ করি এবং আপনি আওয়ামী লীগ করেন। আমি এখনো দলেই আছি। আমার অপরাধটা কি ? তখন এমপি ডা. প্রাণ গোপাল রাগান্বিত হয়ে বলেন- অপরাধটা টের পাইবি, টের পাইবি, আমি আসতাছি কিছুক্ষণ পরেই। এই বলে ফোন কেটে দেন এমপি ডা. প্রাণ গোপাল।

এছাড়া মফিজুল ইসলামের উপর হামলার নেতৃত্বদানকারি শাহজাহানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাস এলাকাজুড়ে আতংক ছড়িয়েছে। শাহজাহানের ফেসবুক স্ট্যাটাস হল: “ ৭ দিন সময় যারা আওয়ামী লীগ করেন, বরকইট ইউনিয়নের নৌকার পক্ষে কাজ শুরু করেন, না হয় ভয়াবহ অবস্থা হবে ।”

এদিকে উপজেলার বাতাঘাষি ইউনিয়নে আমার অনুসারি ছাত্রলীগের নেতৃবৃন্দ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করায় খেলা বন্ধ করে দেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসন । এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে। জুয়া-মাদক বন্ধ না করে খেলা বন্ধ করার বিষয়টি সর্বমহলে ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব রয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, আমি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি প্রশাসন এ বিষয়গুলো তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আলম, সহ-সভাপতি শাহাদাত মজুমদার, যুগ্ম সম্পাদক আহমেদ খালেদ, মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী, বারেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুসহ আরও অনেকে।