,

৪৭ এ পা রাখলেন ‘গ্রিক গড’ খ্যাত হৃত্বিক রোশান

আজকের কুমিল্লা ডট কম :
January 10, 2021
news-image

 

বিনোদন ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় তারকা হৃত্বিক রোশনের জন্মদিন আজ। ৪৬ পেরিয়ে ৪৭ এ পা রাখলেন ‘গ্রিক গড’ খ্যাত এই তারকা। ১৯৪৭ সালের আজকের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি।

হৃত্বিকের পিতা রাকেশ রোশন তার সম্পর্কে গণমাধ্যমে জানান, মাত্র ৯ বছর বয়সে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি তার। তার প্রথম অভিনীত ছবির নাম ভগবান দাদা। যার পরিচালক তার নানুভাই। শিশুশিল্পী হিসেবে প্রক্সি অভিনয়েই সবাইকে চমকে দিয়েছিলেন হৃত্বিক।

সেই অভিনয়ের স্মৃতিচারণ করে রাকেশ বলেন, ভগবান দাদা ছবিতে রজনীকান্ত, শ্রীদেবী ও আমি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলাম। হৃত্বিক যখন তার প্রথম শট শ্রীদেবীর সঙ্গে দিচ্ছে আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি ওর অভিনয় দেখছিলাম পিলারের পিছনে লুকিয়ে। ওকে কারোর সঙ্গে কথা না বলতে দেখে মনে করলাম হয়তো ভালো লাগছে না। কিন্তু যখন ও প্রথম শট দিল সেটা ছিল পারফেক্ট।’

২৪ বছর বয়স না হলে তিনি ছেলেকে সিনেমায় আনবেন না বলে স্পষ্ট করে দিয়েছিলেন রাকেশ। জনপ্রিয় এ নায়ক অভিনয়ে আসার আগে তার ৫টি ছবিতে কাজ করেছেন সহ পরিচালক হিসাবে।

ক্যারিয়ারের শুরুর দিকে হৃত্বিক যেমন পরিশ্রমী ছিলেন, এখনও ঠিক তেমনটাই রয়েছেন জানিয়ে রাকেশ বলেন, শুরুর দিকে ও যেমন সকালে উঠে নিজের অমলেট খবরের কাগজে মুড়ে শ্যুটিংয়ে ছুটত, এখনও ঠিক তেমনটাই রয়ে গেছেন হৃত্বিক রোশান।

সূত্র: জিনিউজ