Tag Archives: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কাতার প্রেসক্লাবের আলোচনা সভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ সংবাদকর্মী

স্টাফ রিপোর্টার:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৭ জন প্রবীণ ও নবীন সংবাদকর্মী।

শুক্রবার (৩ মে) কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত  ৭  সংবাদকর্মী হলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী, জিটিভির প্রতিনিধি  সেলিম রেজা মুন্সি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন  ও সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন। এই ৭ জন সংবাদকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান  সংবাদকর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি লুৎফুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। এছাড়া আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন। কুরআন তেলওয়াত করেন আব্দুল আউয়াল।

সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন , সদস্য জামাল উদ্দিন দামাল, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি  সৌরভ মাহমুদ হারুন, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার , কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার,  রবিউল বাশার , সাফি, শ্যামল বড়ুয়া, আলমগীর,  দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, হাবিবুর রহমান মুন্না, মোস্তাফিজ, সোহাগ মিয়াজী, ওমর শরীফ বিধানসহ আরো অনেকে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কাতার প্রেসক্লাবের আলোচনা সভা

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর নেতৃবৃন্দ। ৩ই মে, ২০২৩ বুধবার রাতে কাতার এর রাজধানী দোহায় প্রেসক্লবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি।’

প্রসক্লাবের সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন।

সভায় বক্তারা বলেন, ইউনেস্কোর সুপারিশে ৩০ বছর ধরে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছে জাতিসংঘ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। তাই সব দেশেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে সুশাসন প্রতিষ্ঠা পাবে। মানবাধিকার রক্ষা পাবে। দেশ এগিয়ে যাবে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন অন্তরায় উল্লেখ করে বক্তারা বলেন, আইনটির অপব্যবহার করে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিক হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই আইন দিয়ে হয়রানি না করার দাবি জানান বক্তারা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিনিয়র সাংবাদিক এখন টিভি কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম, চ্যানেল২৪ এর কাতার প্রতিনিধি কাজী মোঃ শামিম, এস টিভি কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজিব, একাত্তর বাংলা কাতার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও মহি উদ্দিন চৌধুরী প্রমুখ।