Tag Archives: বুড়িচং থানা

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাজাঁসহ আটক ৪

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাজাঁসহ আটক ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

৮ আগষ্ট রাতে পুলিশের অভিযানে উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর-পোয়াত সড়কের তিন রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছার ইয়াছিন মিয়ার ছেলে মো: শাহাদাত (২৫), বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো: নাইম (২০), একই উপজেলার জঙ্গলবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে মো: অন্তর (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে মো: রুবেল মিয়া (২৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের সার্বিক দিক নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এস.আই) নাছিরুল্লাহ রুবেল, সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোবিন্দপুর-পোয়াত তিন রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২ কেজি গাজাসহ ৪ জনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা কাউসার নামের একজন পালিয়ে যায়। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে কুকুরের কাছ থেকে মানুষের মৃত ভ্রুণ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুকুরের টানাটানি করা পরিত্যক্ত একটি ঔষধের কার্টন থেকে ৬/৭ মাসের একটি মৃত ভ্রুণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সানমুন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে আলহেরা মডার্ন স্কুলের সংলগ্ন পেছনের গলি থেকে ভ্রুণটি উদ্ধার করে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে বুড়িচং থানার এস আই আ:বাতেন, এস আই দিবাকর রায় ও সফিউল বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে কার্টনে রক্ষিত মৃত ভ্রুণটি উদ্বার করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ী মো: আলী আশরাফ ফাইজু জানান, পরিত্যক্ত একটি ঔষধের কার্টন নিয়ে কুকুর টানা হেচড়া করছিল। তখন বাজারের ব্যবসায়ীরা কুকুর গুলোকে তাড়িয়ে দিয়ে ছেড়া কার্টনের মধ্যে একটি মৃত ভ্রুণ দেখতে পায়। এটা কোন হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত করে ভ্রণটিকে হত্যা করে ফেলে গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার সেকেন্ড অফিসার জানান, মৃত ভ্রুণটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে ও নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রীর আত্মহ’ত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে নির্যাতন সহ্য করতে না পেরে অভিমানে প্রথম স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহ’ত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ঘটনাটি ঘটে। সে ৩ মাস বয়সী একটি কন্যা সন্তানের জননী।

বুড়িচং থানার এস আই নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং সদরের পশ্চিমপাড়া মর্তুজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন মাছ ব্যবসায়ী সোহেল ও তার স্ত্রী সুমাইয়া আক্তার সোমা (৩৭)। এই বাড়িতে ভাড়া থাকাকালে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স তিন মাস।

জানা যায়, স্ত্রীকে না জানিয়ে স্বামী সোহেল আবার বিয়ে করে ফেলে। দ্বিতীয় বিয়ে করার পর থেকেই প্রথম স্ত্রীকে ভরণপোষণ থেকে বঞ্চিত রেখেছে এবং প্রায় সময় বাড়িতে এসে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।তাদের আশে-পাশে ভাড়া থাকতেন ননদ আসমা আক্তার ও তার স্বামী শাহাজাহান। তারাও প্রায় সময় সোমা আক্তারের উপর নির্যাতন চালাতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে টিনসেট ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামী সোহেল ও ননদ আসমা আক্তার, স্বামী শাহাজাহান পলাতক রয়েছে।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট করেন। স্বামী সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় কালা মিয়ার ছেলে। নিহত সোমা আক্তারের বাড়ি সিলেট সদরের চিকরপাড়া এলাকার মৃত:আশ্রাফ আলীর মেয়ে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রোকসানা আক্তার (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার-বরুড়া সড়কে অবস্থান নেওয়া নারীর দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত নারী উপজেলার পীরযাত্রা পুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার স্ত্রী।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজিব চৌধুরী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার বুড়িচংয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং থেকে ফেন্সিডিলসহ মোঃ সোহেল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৪ মার্চ রাতে উপজেলার নিমসার বাজার এলাকা অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

শনিবার (২৫ মার্চ) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার বুড়িচংয়ে পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ কাজী আবু হুরায়রা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে এসআই আব্দুল জব্বার ও এসআই নূরে আলমের নেতৃত্বে কুমিল্লা-বাগড়া সড়কের লড়িবাগ রাস্তার মাথা পাঁচোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটককৃত যুবক ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি মধ্যপাড়ার মৃত: আব্দুস সোবহানের ছেলে। তার ভাষ্যমতে জানা যায়, আশাবাড়ির সোহাগ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়ে পিস্তলটি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কুমিল্লা শহরে যাচ্ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।

বুড়িচংয়ে চাচার অপমান সইতে না পেরে তরুণীর আত্মহ’ত্যা

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় চাচার অপমান সইতে না পেরে নাছরিন আক্তার রুপা (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহ’ত্যা করেছে বলেছে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নি’হত রুপা রাজাপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। সে শংকুচাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নি’হত রুপার বাবা জানান, পিতৃসম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই সৈয়দ আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। তাদের এ বিরোধের জেরে সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সেখানে মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানমূলক কথাবার্তা তুলে চাচা সৈয়দ আলী। গত বুধবার সকালে রুপার বাবা আব্দুল মালেক তার কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী, ছেলে-মেয়ের সাথে সৈয়দ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচা সৈয়দ আলীসহ স্ত্রী, মেয়ে রুপাকে বেশ্যা বলে গালি দেয় এবং অপমানমূলক কথাবার্তা বলে। এ মানসিক আঘাত সইতে না পেরে ওই দিন বিকেল ৩টার সময় পরিবারের অজান্তে আব্দুল মালেকের পূর্ব ভিটার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তীরের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করে। পরে তার মা-ভাই ও স্থানীয়রা দরজা ভেঙে রুপাকে ঝু’লন্ত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার কলেজ ছাত্রীর ম’রদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থলে গিয়ে নি’হত রুপার চাচা ও তার পরিবারকে পাওয়া যায়নি বলে পুলিশ জানান। বাড়িতে এসে মেয়ের লা’শ দেখে বাবা আব্দুল মালেক অসুস্থ হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে সৈয়দ আলীর পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও গ্রামের জলিল সর্দার প্রতিনিধিকে জানান, আত্মহ’ত্যার বিষয়টি শুনেছি। তবে মৃ’ত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানাতে একটি অপমৃ’ত্যুর মামলা হয়েছে। তবে আত্মহ’ত্যা কি কারণে করেছে তা সঠিক কারণ জানা যায়নি।