Tag Archives: বৃহত্তর লাকসাম পেল দুই মন্ত্রী

বৃহত্তর লাকসাম পেল দুই মন্ত্রী

 

স্টাফ রিপোর্টারঃ
নারী নওয়াব দানবীর ফয়জুন্নেছার বাড়ি লাকসাম,বৃটিশ বিরোধী আন্দোলনের উজ্জ্বল ক্ষেত্র বৃহত্তর লাকসামের নাঙ্গলকোট। কুমিল্লার বৃহত্তর লাকসাম এবার দুইজন পূর্ণ মন্ত্রী পেয়েছেন।

কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) ও কুমিল্লা-১০(নাঙ্গলকোট,সদর দক্ষিণ ও লালমাই) আসন এক সময় বৃহত্তর লাকসামের ছিলো। এবার কুমিল্লা জেলা দুইজন মন্ত্রী পেয়েছে। তারা দুইজনই বৃহত্তর লাকসামের বাসিন্দা।

কুমিল্লা-১০আসন থেকে নির্বাচিত আ হ ম মুস্তফা কামাল এর আগে পরিকল্পনামন্ত্রী ছিলেন। এবার তাকে সরকারের অর্থমন্ত্রী করা হয়েছে। এদিকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামকে এবার স্থানীয় সরকার, পল্লøী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। তাদের মন্ত্রী হওয়ার খবরে আওয়ামী লীগের নেতা কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উৎসবে মেতে উঠে। লাকসাম,নাঙ্গলকোট, লালমাই ও বাগমারা বাজারে চলে মিষ্টি বিতরণের হিড়িক। এদিকে ৪৭বছরে কুমিল্লা-৯ আসনে এ প্রথমবারের মতো মন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষের মাঝে খুশির আমেজ বইছে।