Tag Archives: ব্রাহ্মণপাড়ায়

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে গাজা সহ আটক ১

ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে গাজা সহ আটক ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথবাহিনীর উদ্যোগে টাস্কফোর্স অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০১ জন আটক এবং মাদক সেবনের অপরাধে ০২ জনকে মোবাইল কোর্টে কারাদন্ড প্রদান।

কুমিল্লার ডিএনসিসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম এঁর নেতৃত্বে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪,০০০ হাজার টাকাসহ ব্রাহ্মণপাড়া গ্রামস্থ রাজ্জাক সরদার বাড়ির আব্দুর রাজ্জাক এর ছেলে মোকলেস মিয়া(৫২) কে আটক করা হয়।

এছাড়াও একই এলাকার আব্দুর রহমান এর ছেলে হারুন অর রশিদ(৬২) এবং ধন্যদৌল এলাকার মনু মিয়ার ছেলে মজিবুর রহমান সুজন(৩৪) কে মদ্য পানের অপরাধে যথাক্রমে ০১ মাস ও ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে অংশে নেয়া এক সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ নভেম্বর) ভোরে
ডিএনসি- কুমিল্লার পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান হোসেন এর নেতৃত্বে ২১ জন সেনা সদস্যের একটি টিম এবং সশস্ত্র আনসার সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন এবং তাদের আটক করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামি মোখলেছ মিয়া(৫২)এর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে তারা। ৬-৯ নভেম্বরের মধ্যে বিজিবি তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসোলিন জেনারেটর মেশিন ১টি, বাংলাদেশি রাবার পাত ৪৫ পিস, বাংলাদেশি অটোরিক্সা ২টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশি মশার কয়েল ৩৬৫০ পিস এবং বাংলাদেশি প্রাইভেট গাড়ি ১টি জব্দ করেছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পোশাক ব্যবসায়ী

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পোশাক ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামে এক পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত স্বপন আহমেদ ওই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টসের পোশাক ব্যবসা করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইখলা এলাকায় তার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে অভিযুক্ত সালাউদ্দিনের মধ্যে পুরনো বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, রবিউল হাসান এবং আনোয়ার হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালায়। হামলার সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে গেলে হামলাকারীরা তাদের খুঁজে বের করে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। মোফাজ্জলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত স্বপনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “উপজেলার রামচন্দ্রপুর বাল্লক এলাকায় প্রতিপক্ষের হামলায় স্বপন আহমেদ নিহত হয়েছেন এবং মোফাজ্জল হোসেন গুরুতর আহত। আমি ঘটনাস্থলে রয়েছি।”

ব্রাহ্মণপাড়ায় আকাশচুম্বী

ব্রাহ্মণপাড়ায় আকাশচুম্বী বাজারদরে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস

ব্রাহ্মণপাড়ায় আকাশচুম্বী বাজারদরে নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস

মোঃ শরিফ খান আকাশ:

দ্রব্যমূল্য দিন দিন লাগামহীন হয়ে ওঠায় ভালো নেই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে আকাশচুম্বী হয়ে উঠেছে, সে অনুপাতে বাড়ছে না তাদের আয়। ফলে পরিবারের সদস্যদের নিয়ে জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে তাদের। মাসিক আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না তারা।
কথা হয় উপজেলার সদর ইউনিয়নের নন্দিপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের সঙ্গে।

তিনি জানান, একসময় ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বৈশ্বিক মহামারি করোনাকালে সেই চাকরিটা হারান। তারপর থেকে কিছু মাস বেকার ছিলেন। পরে চাকরিবাকরি না-পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করেন। স্ত্রী সন্তান নিয়ে কোনোমতে চলছিল সংসার। তবে দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগাল ছাড়িয়ে যাওয়ায় আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না। এতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।

কথা হয় উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার বাসিন্দা আরিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করছি। সীমিত টাকা বেতন পাই। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে দিন দিনই আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারি হচ্ছে। মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে ৫ সদস্যদের সংসার খরচের জোগান দিতে দিতে হাঁপিয়ে উঠেছি।

সাহেব আলী (দিনমজুর) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকার বাসিন্দা। স্ত্রী সন্তান নিয়ে ৬ সদস্যের সংসার তার। প্রতিদিন হাতে কাজ থাকে না তার। বাজারে জিনিসপত্রের দাম দিন দিন বাড়ায় সংসারের ঘানি টানতে কষ্ট হচ্ছে তার।

তিনি বলেন, বাজারে গেলে জিনিসপত্রের দাম শুনে মাথা ঘুরে যায়। যে টাকা নিয়ে বাজারে যাই তাতে সংসারের চাহিদা অনুযায়ী বাজার আনতে পারি না। পেটের ক্ষুধা তো এতকিছু বোঝে না। ছেলেসন্তান নিয়ে কষ্টে জীবনযাপন করছি।

ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার বলেন, কয়েকদিনের বৃষ্টিতে সবজি সরবরাহে ব্যাঘাত ঘটায় বাজারে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আশা করছি খুব শিগগিরই সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে সবজির দাম। এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও কিছুটা কমে আসবে। অযৌক্তিকভাবে কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম যেন কোনো দোকানি না বাড়ায় সে বিষয়ে আমরা তৎপর আছি।

ব্রাহ্মণপাড়ায় রাস্তার উপর বাঁশের সাঁকো

ব্রাহ্মণপাড়ায় রাস্তার উপর বাঁশের সাঁকো ৫০ হাজার মানুষের দূর্ভোগ চরমে

ব্রাহ্মণপাড়ায় রাস্তার উপর বাঁশের সাঁকো ৫০ হাজার মানুষের দূর্ভোগ চরমে

মোঃ শরিফ খান আকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যা শেষ হয়ে গেলেও মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। উপজেলার চান্দলা টানাব্রীজ-মন্দভাগ সড়কটির ৩ কিলোমিটার মধ্যে ৩ টি স্থানে বন্যার পানির স্রোতে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে বন্যা পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের বাকী অংশজুড়ে কার্পেটিং ও পিচ উঠে ইটের খোয়া বেরিয়ে গেছে এবং কয়েকশ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে বর্তমানে পায়ে হেঁটে চলাচলের জন্য তিন স্থানে রাস্তায় উপর বাঁশের সাঁকো তৈরি করে এলাকাবাসী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের শান্তিনগর এলাকার পশ্চিম অংশে প্রায় ৫০ ফুট, একই এলাকার পূর্ব অংশে প্রায় ১০০ ফুট এবং সড়কের দেউশ অংশে প্রায় ২০ ফুট ভেঙ্গে পানি প্রবাহিত হচ্ছে।

উপজেলার রামচন্দ্রপুর, শান্তিনগর, সাজঘর, দেউশ, রাহুল খাঁর, চড়ের পাথর, মন্দভাগ, চৌব্বাস, গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষের আসা-যাওয়ার একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এসব গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষেরা পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিশু, মহিলা ও বিভিন্ন রোগীরা।

এ ব্যাপারে চান্দলা শান্তিনগর গ্রামের অপু আহমেদ জানান, বন্যার পানির স্রোতে এই সড়কের তিনটি স্থান ভেঙ্গে যায়। আমরা যু্বসমাজ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনটি স্থানে বাঁশের সাঁকু দিয়ে পায়ে হেটে চলাচলের ব্যবস্থা করেছি। কিন্তু এখন যানচলাচল বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ৩ কিলোমিটার হেটে (মিরপুর-কুমিল্লা) সড়কে এসে বিভিন্ন যানবাহনে উঠতে হয়।

ব্রাহ্মণপাড়ায় রাস্তার উপর বাঁশের সাঁকো

মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ও সাজঘর উত্তরপাড় গ্রামের বাসিন্দা শাকিব বলেন, আমার কলেজের ক্লাস শুরু হয় সকাল ১০ টায়। আমি বাড়ি থেকে ৮ টার সময় রওনা দিয়ে বের হতে হয়। কারণ আমার প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে গাড়িতে উঠতে হয়। এই সড়কটি অতি জরুরী ভিত্তিতে মেরামত না হলে আমাদের ভোগান্তি শেষ হবে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ সড়কটি যেন অতি দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হয়।

এ ব্যপারে জানতে চাইলে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম রিয়াদ বলেন, আমার ইউনিয়নে রাস্তাগুলো বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া উপজেলা সদরের যাওয়ার একমাত্র সড়কটি (মন্দভাগ – চান্দলা) বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। আমার শশীদল ইউনিয়নের এ সমস্ত সড়ক মেরামত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা খরচ হবে বলে তিনি আরো জানান।

এ ব্যপারে এলজিইডির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, বন্যায় শশীদল ইউনিয়নের প্রায় ২০ টি কাঁচা -পাকা সড়কের ৭০ কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো মেরামত না করলে ছোট বড় গাড়ি চলাচলে ব্যহত হবে।এ নিয়ে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে

ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের রোপা আমন ধানের চারা দ্বিগুণ ক্ষতির শঙ্কা

ব্রাহ্মণপাড়ায় টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে কৃষকের রোপা আমন ধানের চারা দ্বিগুণ ক্ষতির শঙ্কা

মোঃ শরিফ খান আকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতি নদী ও সালদানদী বাঁধ ভাঙ্গা পরে গত ৩ দিনের টানা ভারী বৃষ্টিতে আবারও আমন ধানের চারা ও রোপনকৃত জমি পানির নিচে তলিয়ে গেছে। এ বছর উপজেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় আরও একবার আমনের বীজতলাসহ অন্যান্য ক্ষেতখামার ডুবেছিল। ফলে কৃষকের দ্বিগুণ ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বন্যার পানি কমে গেলে পুনরায় আমনের বীজতলা তৈরি করে এবং ক্ষেতে আমন ধানের চারা রোপন করে। কিন্তু এখন টানা ৩ দিনের বৃষ্টিতে আমন ধানের চারা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের হাহাকার বৃদ্ধি পাচ্ছে। দ্বিগুন টাকা খরচ হওয়ার পরেও জমিতে চারা নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকের এখন মাথায় হাত। এছাড়া অনেক কৃষক অধিক দাম দিয়ে বিভিন্ন জেলা থেকে আমনের চারা ক্রয় করে রোপণ করেছিল কিন্তু এখন সব পানির নিচে চলে যাওয়ায় দ্বিগুণ ক্ষতির আশঙ্কায় কৃষকেরা।

এ ব্যাপারে উপজেলা ধান্যদৌল গ্রামের কৃষক জামাল মিয়া জানান, গত বন্যার আগে ৬০ শতক জমি রোপনের জন্য বীজতলা তৈরি করেছিলাম।

বন্যার পানিতে ডুবে সব পঁচে যায়। এখন আবার ধান কিনে বীজতলা তৈরি করে ৬০ শতক জমি রোপন করেছিলাম এখন বৃষ্টিতে সব তলিয়ে যাচ্ছে। বৃষ্টি না কমলে এবছর আমন ধানে দ্বিগুণ ক্ষতি হবে আমাদের।

নাইঘর গ্রামের কৃষক এনায়েত মিয়া বলেন, আমি বন্যার পূর্বে ৩০ শতক জমিতে আমনের চারা রোপন করেছিলাম। বন্যার পানিতে চারা নষ্ট হয়ে যাওয়ায় আবার সাহেবাবাদ বাজার থেকে ২০০০ টাকার চারা কিনে এনে রোপন করেছি কিন্তু এখন বৃষ্টির পানিতে সব তলিয়ে যাচ্ছে। যদি আবার বন্যা দেখা দেয় তাহলে আমার সব টাকা জলে মিশে যাবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর রোপা আমন মৌসুমে বীজতলা তৈরির সময় আবহাওয়া অনুকূলে ছিল না। ফলে এ বছর যথাসময়ে বীজতলা তৈরি করতে পারেনি অনেক কৃষক। এর পর শুরু হয় ব্রাহ্মণপাড়ায় আকস্মিক বন্যা যার ফলে বীজতলা পানিতে তলিয়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চলতি মৌসুমে আমনের বীজ তলার লক্ষ্যমাত্রা ছিল ২৬৬ হেক্টর, অর্জিত হয়েছিল ২০৫ হেক্টর।কিন্তু ভয়াবহ বন্যার কারণে অর্জিত বীজতলা নষ্ট হয়ে যায় বলে জানায় কৃষি বিভাগ।এ উপজেলায় ৫ হাজার ৪২৯ হেক্টর জমিতে রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবার বন্যা ও অধিক বৃষ্টি হলে লক্ষমাত্রা অর্জনে শঙ্কা রয়েছে।

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে দেড় বছর বয়সী রাফসানা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাফসানা মহালক্ষীপাড়া এলাকার সোহেলের মেয়ে।

শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে খেলতে গিয়ে রাফসানা পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হক জানান, রাফসানা তার নাতনি ছিলেন। তিনি আরও বলেন, সবার অজান্তে পুকুরে পড়ে যাওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার অন্তত ৩০ মিনিট আগে শিশুটির মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

ব্রাহ্মণপাড়ায় ভেসাল জালে ধরা পরছে দেশী মাছ

মোঃ শরিফ খান আকাশ:

ভেসাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য, গ্রাম বাংলার এটি চিরচেনা রূপ। নদী,নালা, খাল বিলে পানি না হওয়ায় এক সময় এই জাল দিয়ে মাছ ধরার কথা জেলেরা ভুলেই গিয়েছিল। কিন্তু এই বছর কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা হওয়ায় খাল-বিলে পানি বৃদ্ধি পাওয়ায় এবং খালে স্রোত থাকায় বিভিন্ন দেশীয় মাছ ধরা পরেছে এসব জালে।

এ বছর বন্যায় বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে মাছ ভেসে যাওয়ায় দেশী মাছের পাশাপাশি অন্যান্য মাছও ধরা পড়ছে। এ ছাড়া বন্যার পানি খাল-বিলে বেশি দিন থাকায় প্রকৃতিগতভাবে দেশীয় মাছ সৃষ্টি হয়েছে। ফলে এসব মাছ ধরা পরছে ভেসাল জালে।

এখন বন্যার পানি ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন খাল দিয়ে পানি ভাটির দিকে নেমে যাওয়ায় ভেসাল জাল দিয়ে গ্রামের খাল-বিলে মাছ শিকার চোখে পরবে।

উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের বড়ধুশিয়া থেকে ছোটধুশিয়া, সবুজপাড়া, চারিপাড়া, চান্দলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ টি ভেজাল জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়বে। এছাড়া ধান্যদৌল থেকে নাগাইশ হয়ে শশীদল পর্যন্ত, নাইঘর থেকে হরিমঙ্গল, বড়ধুশিয়া থেকে শশীদল, গোলাবারিয়া থেকে বড়ধুশিয়া ও গোলাবারিয়া থেকে বেড়াখলা, শিদলাই

পর্যন্ত প্রতিটি খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। এ জালে চিংড়ি, পুঁটি, টেংরা, বাইলা, বাইম, মলা, ঢেলা সহ নানান প্রজাতির দেশি মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় দেশি মাছ ছাড়াও অন্যান্য মাছ পাওয়া যায়।

ধান্যদৌল গ্রামের জসিম উদ্দিন জানান,ভেল (ভেসাল) জাল দিয়ে মাছ ধরা খুব সহজ। অবসর সময়ে এ জাল বেয়ে থাকি। মাঝে মাঝে আমার ছেলে ও এ জাল বায়। নিজের সংসারে মাছের চাহিদা পূরণের পর এখান থেকে সংসারের বাড়তি আয় আসে।

নাগাইশ গ্রামের মতিন মিয়া জানান, এ বছর বন্যা হওয়ায় ভেলে (ভেসাল জাল) অনেক মাছ ধরা পড়েছে। বিগত ১৫-২০ বছরে এমন মাছ ধরা পড়ে নাই। এ বছর বন্যা হওয়ায় এবং খাল-বিলে অনেক দিন পানি থাকায় দেশী প্রজাতির অনেক মাছ জালে ধরা পড়ছে। আমি কৃষি কাজ করি, পাশাপাশি এ জাল দিয়ে মাছ ধরি।

এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা মৎস্য অফিসার জয় বনিক জানান, এ সময়টা দেশি প্রজাতির মাছ প্রচুর উৎপাদন হয়েছে এবং বিভিন্ন জালে জেলেরা প্রচুর পরিমাণ ধরছে।তবে ভেসাল জাল দিয়ে পাঁচ ইঞ্চি নিচে চাষ করা মাছ শিকার করা সম্পূর্ণ নিষেধ। তবে দেশীয় ছোট জাতের মাছ শিকার করা নিষিদ্ধ নয়।

ব্রাহ্মণপাড়ায় বিষ পানে

ব্রাহ্মণপাড়ায় বিষ পানে একজনের আত্মহত্যা

ব্রাহ্মণপাড়ায় বিষ পানে একজনের আত্মহত্যা

ব্রাহ্মণপাড়া সংবাদদাতা:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে বিলকিছ আক্তার প্রকাশ নাছিমা (৪১) নামে এক নারী বিষ পান করে আত্মহত্যা করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়। বিলকিছ আক্তার মানুষিক প্রতিবন্ধি ছিলেন। সে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মৃত ওয়াছেক এর মেয়ে।

জানা যায়, ২৩ সেপ্টেম্বর ভোর ৫ টার সময় বিলকিস আক্তার বসতবাড়ির উঠানে কীটনাশক ঔষধ (বিষ) পান করে ছটফট করতে থাকে। বাড়ির লোকজন দেখতে পেয়ে দ্রুত সিএনজি যুগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যাওয়ার পথে বুড়িচং বাজারে আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করে।

পরে বাড়িতে লাশ নিয়ে এসে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে কর্তব্যরত পুলিশ গঠনাস্থলে গিয়ে বিলকিস আক্তারের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরেনসিক মেডিসিন বিভাগ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বিলকিস আক্তারের ভাই বিলাল হোসেন ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করে।

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার:

বন্যার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, গোমতী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনি। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তবু অনেক শিক্ষার্থী এখনও বিদ্যালয়ে ফিরছে না। এ পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়, যাতে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার আগ্রহ বাড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানির বোতল, জেরিকেন জার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়গুলোতে হাত ধোয়ার সাবান, টাওয়েল এবং ফার্স্ট এইড সামগ্রী হিসেবে স্যাভলন ও ডেটল সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসছে না। শিক্ষার্থীদের ফেরাতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের বাড়ি গিয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।