Tag Archives: হামলায়

দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে

দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত

দাউদকান্দিতে অধ্যক্ষের কলেজে ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কলেজ অধ্যক্ষের ফেরার খবরে স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আতঙ্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরকোটা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দু’পাশে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্রযানজট সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এসব ঘটনা।

জানা যায়, আজ মঙ্গলবার(১০ডিসেম্বর) জসীম উদ্দীন কলেজে যাবে এমন খবর ছড়িয়ে পরলে কিছু শিক্ষার্থীরা তাকে বরণ করে নিতে উপস্থিত হয় ক্যাম্পাসে। এদিকে এই খবর ছড়িয়ে পরলে অধ্যক্ষকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না ঘোষনা দিয়ে স্থানীয় কয়েকজন যুবক লাঠি নিয়ে কলেজ এলাকায় মহড়া দেয়। একপর্যায়ে ছাত্রদের সাথে বাকবিতণ্ডায় স্থানীয়দের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন, সাজ্জাদ, দ্বিপ, ফয়সাল, মৃদুল, কামরান, সিয়াম, রিমন, তানভীর, ফয়সাল, জিসান, হামিদা, সাদিয়া, মনিকা, দিয়া, ইসরাত জাহানসহ আরো কয়কজন।

এই ঘটনায় দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর বাস স্টেশনে এসে ঝড়ো হয়। শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এসময় মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমূখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ঘন্টাব্যাপী চলা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এদিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা দাউদকান্দি মডেল থানার সামনে জড়ো হয়। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে ঝড়ো হয়।

শিক্ষার্থী সাজ্জাদ, ইয়ামিন, জিসান বলেন, আমাদের প্রিন্সিপাল স্যার কলেজে আসবে সেজন্যে আমরা কলেজে যাই। কলেজে পৌছার আগেই রুহুল আমিনের লোকজন ও ভাপ্রাপ্ত প্রিন্সিপালসহ আরো কয়েজন মিলে আমাদের উপর হামলা করে। আমাদের ১৫/২০জন সহপাঠী আহত হয়েছে।

 

কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, ৫আগষ্টের পর থেকে আমি ছুটিতে ছিলাম, আজ কলেজে যাওয়ার খবরে শিক্ষার্থীরা আমাকে বরণ করতে আসলে স্থানীয় যুবদল নেতা রুহুল আমিনের ভাইসহ সন্ত্রাসীর শিক্ষার্থীদের উপর হামলা চালায়। আমি এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং যুবদল নেতা রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা শুনেছি। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

তিতাসে কিশোর গ্যাংয়ের হামলায়

তিতাসে কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্বপন ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

তিতাসে কিশোর গ্যাংয়ের হামলায় আহত স্বপন ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে হামলার ১২দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বপন মিয়া(৩০) যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি। স্বপন উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের মো.ছোবহান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ১০টায় স্বপনকে মাদক সেবন ও বিক্রির অভিযোগ তুলে একই গ্রামের শান্তি মিয়ার ছেলে মো.আসিফের নেতৃত্বে রাহিম বাবু ,দিপু, নাজমুল, রোকন, রাকিব, সাইদুলসহ ২০/৩০ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ।

তারা স্বপনকে বাড়ি থেকে ডেকে রেনু ভূইয়ার বাড়িতে নিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে হামলাকারীরা স্বপনকে গ্রামের জাকির মিয়ার দোকানের সামনে নিয়ে আবারও মারধর করে আহত স্বপনকে রেখে চলে যায় হামলাকারীরা।

পরে স্বজনরা খবর পেয়ে আহত স্বপনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হামলার ঘটনার ১২ দিনপর আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্বপন।

এলাকাবাসী আরও জানায় স্বপনরা দুই ভাই চার বোন এদের মধ্যে স্বপন চতুর্থ। তার এক ছেলে সন্তান রয়েছে নাম মাহিন(৭)এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

গ্রামবাসী আরও জানায় আসিফ কিশোর গ্যাংদের নিয়ে গ্রামে স্বপ্নপূরণ নামে একটি সংগঠন করে। ওই সংগঠনের নামে স্বপনকে ইয়াবা বিক্রির অভিযোগ দিয়ে বার বার চাঁদা চাইতেন আসিফ। দুই মাস পূর্বে স্বপনের নামে ইয়াবা বিক্রির অভিযোগে শালিসি বৈঠক হয়ে ছিল, তখন ঘটনাটি মিথ্যা প্রমান হয়েছে। তবে আসিফ ও দিপু এলাকার চিহ্নিত মাদক সেবনকারী এবং চাঁদাবাজ।

স্থানীয় দোকানদার জাকির মিয়া বলেন,রাত আনুমানিক সাড়ে দশটায় স্বপনকে মারতে মারতে আমার দোকানের সামনে নিয়ে আসে, আসিফ, রাহিম বাবু, দিপু, নাজমুল, রোকন, রাকিব, সাইদুলসহ ২০/৩০ জন কিশোর ছেলে। স্বপন দৌড় দিলে তারাও পিছে পিছে দৌড়ে গিয়ে আবার মারধর আমার দোকানের সামনে ফেলে রেখে চলে যায়।

নিহতের বড় বোন তাসলিমা আক্তার ও ছোট বোন জোহরা আক্তার বলেন, ১০-১২ দিন আগে আমার ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে আসিফ,দিপু, রোকন, রহিম বাবু, সাইদুল ও নাজমুলসহ ২০-২৫ জন মিলে আমার ভাইকে পিটিয়ে গুরতর আহত করে। আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আধমরা অবস্থায় ভাইকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার ঢাকা পাঠিয়ে দেয়। চিকিৎসা চলাকালে আজ সন্ধ্যায় আমার ভাই মারা যায়। আমরা ভাই হত্যার বিচার চাই।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ওমরপুর গ্রামে স্বপন নামের এক ব্যাক্তিকে ১০/১২ দিন আগে একই গ্রামের কিছু লোক মারধর করে গুরতর আহত করেছে। আহত স্বপন ঢাকার একটি হাসপাতালে মারা গেছে বলে শুনেছি। ওই সময় হামলার ঘটনার অভিযোগ কেউ করেনি।

তিনি বলেন, মুলতঃ কিশোর গ্যাং না, হামলায় যুবক বয়সের ছিলো বলে আমরা জেনেছি। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পোশাক ব্যবসায়ী

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত পোশাক ব্যবসায়ী

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামে এক পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত স্বপন আহমেদ ওই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টসের পোশাক ব্যবসা করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইখলা এলাকায় তার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে অভিযুক্ত সালাউদ্দিনের মধ্যে পুরনো বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, রবিউল হাসান এবং আনোয়ার হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালায়। হামলার সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে গেলে হামলাকারীরা তাদের খুঁজে বের করে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। মোফাজ্জলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত স্বপনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, “উপজেলার রামচন্দ্রপুর বাল্লক এলাকায় প্রতিপক্ষের হামলায় স্বপন আহমেদ নিহত হয়েছেন এবং মোফাজ্জল হোসেন গুরুতর আহত। আমি ঘটনাস্থলে রয়েছি।”