শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ বছরের ছোট ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী আমিশা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৪, ২০২৪
news-image

১৯ বছরের ছোট ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী আমিশা

ডেস্ক রিপোর্ট:

ক্যারিয়ারের শুরুতে বিপুল সফলতা পেয়েও এক সময় প্রচারের আলো থেকে নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বলিউডের অনেক তারকাই প্রথাগত পড়াশোনা ছেড়ে অভিনয় জগতে আসেন, কিন্তু আমিশা প্যাটেল ছিলেন এর ব্যতিক্রম। অভিনয়ে পা রাখার আগে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন। তবে এই ব্যতিক্রমী কারণেই তাকে বারবার একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আবারও উঠে আসে।

‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া আমিশা জানান, বলিউডে আসার পর সাংবাদিকরা প্রায়ই তাকে প্রশ্ন করতেন— “আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না?” দুই দশকেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন তিনি এই ইন্ডাস্ট্রিতে। যদিও ক্যারিয়ারের শুরুতেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন, তারপর অনেক ব্যর্থতাও দেখেছেন। এখন কি তিনি জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন?

এই মুহূর্তে পঞ্চাশের কোঠায় থাকা আমিশার প্রেমিকের বয়স ৩০ বছর বলে জানা গেছে। দুবাই থেকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি তার মনের মানুষ খুঁজে পেয়েছেন।

আমিশা প্রথমে আমেরিকার বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও পরে বিষয় পরিবর্তন করে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরির প্রস্তাবও পেয়েছিলেন তিনি। কিন্তু দেশে ফিরে অভিনয়ে মনোনিবেশ করেন এবং নাটকে কাজের মাধ্যমে অভিনয়ের প্রস্তুতি শুরু করেন। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে সাফল্য পান। যদিও পরবর্তীতে কিছু বিতর্ক ও আর্থিক প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়েছিলেন। এত বছর বলিউডে থেকেও তার নাম কোনো সহ-অভিনেতার সঙ্গে কখনো শোনা যায়নি।

সম্প্রতি দুবাইয়ে শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে তাকে দেখা গেছে। নির্বাণের বাহুডোরে আবদ্ধ আমিশার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে তিনি লিখেছেন— “আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা।” নির্বাণও পাল্টা উত্তর দিয়ে লিখেছেন— “ডার্লিং”।

এই ছবির মাধ্যমে নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন তারা? যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য বেশ, তবুও নেটিজেনরা তাদের শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। তবে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আমিশা প্যাটেল।