Tag Archives: ভারত-পাকিস্তান

সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে

সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট:

জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি)-এ ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এই সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান প্রথমে তাদের সীমান্ত পোস্টে গুলিবর্ষণ করে। এর জবাবে ভারতও পাল্টা গুলি চালায়। ভারতীয় সূত্রগুলো দাবি করেছে, তাদের সেনাবাহিনী কার্যকরভাবে প্রত্যুত্তর দিলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই ঘটনার আগে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে এবং এটিকে “ফলস ফ্ল্যাগ অপারেশন” বলে উল্লেখ করে।

এই হামলার পর উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে।

 

এবার আইসিসি’র টুইটার পোলের ভোটে কোহলিকে হারালেন ইমরান খান

 

স্পোর্টস ডেস্কঃ

দ্বিপক্ষীয় ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ বন্ধ রয়েছে প্রায় এক যুগ ধরে। তবে সর্বশেষ ঘটনায় মুখর দুই দেশের ক্রিকেট সমর্থকরা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসির এক ভোটাভুটিতে ভারতীয় সুপার স্টার বিরাট কোহলিকে হারালেন পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড ইমরান খান। আর এ ভোটাভুটি ছুঁয়ে গেছে প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সমর্থকদেরও। এমনকি কোহলিকে টুইটার পোল-এ হারানোয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির এক মন্ত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির টুইটার অ্যাকাউন্টে একটা পোল দেয়া হয়। আইসিসি চারজন খেলোয়াড়ের নাম দিয়ে টুইট করে- কাকে সেরা মনে করেন? তুলনাটা ছিল চার অধিনায়কের মধ্যে। আইসিসি এখানে হিসাবে নিয়েছে এমন চারজনকে, অধিনায়কত্ব পাওয়ার পর টেস্টে যাদের পারফরম্যান্স আরও ভালো হয়েছে।

ইমরান খান, বিরাট কোহলির সঙ্গে ভোটাভুটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং। পোলের শুরুতে এগিয়ে যান ইমরান খান। শেষ দিকে ভারতীয় সমর্থকরা ‘ভোট ফর বিরাট’ হ্যাশট্যাগে কোহলির পক্ষে ভোট চাইতে থাকে। ভারতীয় সমর্থক তাজিন্দর পাল সিং টুইটারে লিখেন- ‘ইমরান-কোহলি ৪৭%-এ। আর মাত্র ১০ মিনিট বাকি, নিজের সেরা চেষ্টাটা কর, বিরাটকে ভোট দাও। আরেক সমর্থক রবি গান্ধীর টুইট ছিল, ‘দেশের ইজ্জতের মামলা। ৪০ মিনিটে ৪০ হাজার ভোট চাই। কিছু করা যায়? জয় হিন্দ!’ দ্রুত ভোট বেড়ে যায় কোহলির পক্ষে। এসময় মনে হচ্ছিল বিরাট কোহলিই জিতেছেন। কিন্তু চূড়ান্ত গণনা শেষে কোহলিকে পেছনে ফেলেন ইমরান খান। আইসিসি টুইটার পোলে মোট ভোট পড়ে ৬ লাখ ৩৬ হাজার ৩৪৬টি। পোলে ইমরান ৪৭.৩%, কোহলি ৪৬.২%, ডি ভিলিয়ার্স ৬.০% ও ল্যানিং পান ০.৫% ভোট। আর ফল ঘোষণা শেষে প্রতিক্রিয়া দেখান পাকিস্তানি সমর্থকরা। মালিহা হাশমি নামের এক সমর্থক লিখেন- নিশ্চিত, আগামী ৩০ মিনিটে টপ টুইটার ট্রেন্ড হচ্ছে ‘পাকিস্তান শকস ইন্ডিয়া’।

পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জিতিয়ে ইমরান খান ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন। অধিনায়কত্ব পাওয়ার আগে অলরাউন্ডার ইমরান খানের রানের গড় ছিল ২৫.৪৩, বল হাতে ২৫.৫৩। অধিনায়কত্ব পাওয়ার পর পাকিস্তান কিংবদন্তির দুই দিকেই উন্নতি- ব্যাট হাতে গড় ৫২.৩৪, এবং বল হাতে ২০.২৬। অন্যদিকে অধিনায়ক হওয়ার আগে ব্যাট হাতে বিরাট কোহলির রানের গড় ছিল ৫১.২৯ । অধিনায়কত্ব পাওয়ার পর তা পৌঁছে ৭৩.৮৮তে।