Tag Archives: আইসিসি

র‍্যাঙ্কিং থেকে আইসিসি

র‍্যাঙ্কিং থেকে আইসিসি সরিয়ে দিল সাকিবের নাম

র‍্যাঙ্কিং থেকে আইসিসি সরিয়ে দিল সাকিবের নাম

ডেস্ক রিপোর্ট:

আইসিসি প্রতি বুধবার দল ও খেলোয়াড়দের র‍্যাঙ্কিং হালনাগাদ করে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো সাকিব আল হাসানের র‍্যাঙ্কিংও ছিল একসময় ধারাবাহিক।

ব্যাটিং-বোলিংয়ে যে কেউ শীর্ষে থাকুক না কেন, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের নামই থাকত এক নম্বরে। শুধু সপ্তাহ বা মাস নয়, বছরের পর বছর ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ছিল তার দখলে। তবে এখন সেই দিনগুলো অতীত।

বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিবের নামই নেই। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সাকিব। যদিও ক্যারিয়ারের শেষ টেস্ট ঘরের মাঠে খেলতে চেয়েছিলেন তিনি। গত অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও তা আর সম্ভব হয়নি।

তবু টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের নাম আছে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে, যেখানে দীর্ঘদিন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন, সেখানে তার নাম অনুপস্থিত।

র‍্যাঙ্কিং থেকে একজন ক্রিকেটার বাদ পড়তে পারেন তিনটি কারণে। এক, নিষেধাজ্ঞা বা বহিষ্কার। যেমন, ২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সেই সময় র‍্যাঙ্কিং থেকে তার নাম সরানো হয়েছিল। এরপর আর কখনো র‍্যাঙ্কিং থেকে বাদ পড়তে হয়নি।

দুই, অবসর গ্রহণ। কানপুর টেস্টের আগেই সাকিব ঘোষণা দেন যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ফলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে তার নাম সরানো হয়েছে।

তিন, দীর্ঘদিন খেলায় অনুপস্থিতি। ওয়ানডে ক্রিকেটে সাকিব সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু এর পর এক বছর পেরিয়ে যাওয়ায় তার নাম র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। র‍্যাঙ্কিংয়ের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ৯-১২ মাসের মধ্যে খেলোয়াড়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। এর বেশি সময় খেলায় অনুপস্থিত থাকলে তার নাম সরিয়ে ফেলা হয়।

যদিও সর্বশেষ ওয়ানডে খেলার সময়েও সাকিব অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন, এখন আর র‍্যাঙ্কিংয়ে তার নাম নেই।

নাসির হোসেনের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

নাসির হোসেনের বিরুদ্ধে আইসিসির দুর্নীতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট:

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের অধিনায়ক ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। তবে, টুর্নামেন্টে সবচেয়ে বাজে খেলেছিলো নাসিরের নেতৃত্বাধীন দলটিই। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ২ জয়ে ৮ দলের মধ্যে তারা হয়েছিলো ৮ম।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। শেষ পর্যন্ত ক্রিকেটার ও কর্মকর্তাসহ মোট ৮ জনের বিরুদ্ধে তারা কিছু দুর্নীতির অভিযোগ গঠন করতে পেরেছে। যে দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।

আজ বিকেলে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এসব তথ্য। সংবাদ বিজ্ঞপ্তিটিতে আইসিসি লিখেছে, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ গঠন করেছে তারা। নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের মোট তিনটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

যে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন- কৃষাণ কুমার চৌধুরী (অন্যতম মালিক), পরাগ সাংভি (অন্যতম মালিক), আজহার জাইদি (ব্যাটিং কোচ), সানি দিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার), আরব আমিরাতের স্থানী ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সালিয়া সামান এবং নাসির হোসেন (বাংলাদেশের ক্রিকেটার)।

তবে এই আট অভিযুক্তের মধ্যে ৬ জনকে (কৃষাণ কুমার চৌধুরী, পরাগ সাংভি, আজহার জাইদি, রিজওয়ান জাভেদ, সালিয়া সামান এবং সানি দিলনকে প্রাথমিকভাবে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত সবাইকে ১৯ সেপ্টেম্বরের পর ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে আইসিসির পক্ষ থেকে।

২০২১ টি-টেন লিগের ম্যাচে দুর্নীতির চেষ্টা করা হয়েছিলো বলে অভিযোগ আইসিসির। যদিও সেই চেষ্টা নস্যাৎ করা হয়েছে। দুর্নীতি সফল করার সুযোগ পায়নি।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে আইসিসি ডেজিগনেটেড অ্যান্টি করাপশন অফিসিয়াল (ডাকো) নিয়োগ দিয়েছিলো টুর্নামেন্টটিতে ইসিবির অ্যান্টি করাপশন কোডের বাস্তবায়ন করার জন্য। সেই কর্মকর্তাই উপরোক্ত আটজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনয়ন করেন।

নাসির হোসেনের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে প্রথমটি হলো- আর্টিকেল ২.৪.৩-এ বলা হয়েছে, ৭৫০ ডলার মূল্যের উপহার সম্পর্কে আইসিসির অফিসিয়ালের (ডাকো) কাছে তথ্য দিতে না পারার ব্যর্থতা।

দ্বিতীয় অভিযোগ হচ্ছে- নিয়ম অনুযায়ী ডাকো’র কাছে যে কোনো ধরনের দুর্নীতির প্রস্তাব, এ সম্পর্কে কারও চেষ্টা সম্পর্কিত তথ্য না দিতে পারার ব্যর্থতা। তৃতীয় অভিযোগ হচ্ছে- অভিযোগ অস্বীকার, আইসিসি কর্তৃক পরিচালিত তদন্তে কোনো সহযোগিতা না করা।

বাকি সবার মধ্যে যে ৬জনকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছে- তাদের সবার বিরুদ্ধে ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মালিক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ হলো, তারা কিছু কিছু ক্রিকেটারকেও ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলো।

এবার আইসিসি’র টুইটার পোলের ভোটে কোহলিকে হারালেন ইমরান খান

 

স্পোর্টস ডেস্কঃ

দ্বিপক্ষীয় ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ বন্ধ রয়েছে প্রায় এক যুগ ধরে। তবে সর্বশেষ ঘটনায় মুখর দুই দেশের ক্রিকেট সমর্থকরা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসির এক ভোটাভুটিতে ভারতীয় সুপার স্টার বিরাট কোহলিকে হারালেন পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড ইমরান খান। আর এ ভোটাভুটি ছুঁয়ে গেছে প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সমর্থকদেরও। এমনকি কোহলিকে টুইটার পোল-এ হারানোয় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন দেশটির এক মন্ত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির টুইটার অ্যাকাউন্টে একটা পোল দেয়া হয়। আইসিসি চারজন খেলোয়াড়ের নাম দিয়ে টুইট করে- কাকে সেরা মনে করেন? তুলনাটা ছিল চার অধিনায়কের মধ্যে। আইসিসি এখানে হিসাবে নিয়েছে এমন চারজনকে, অধিনায়কত্ব পাওয়ার পর টেস্টে যাদের পারফরম্যান্স আরও ভালো হয়েছে।

ইমরান খান, বিরাট কোহলির সঙ্গে ভোটাভুটিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং। পোলের শুরুতে এগিয়ে যান ইমরান খান। শেষ দিকে ভারতীয় সমর্থকরা ‘ভোট ফর বিরাট’ হ্যাশট্যাগে কোহলির পক্ষে ভোট চাইতে থাকে। ভারতীয় সমর্থক তাজিন্দর পাল সিং টুইটারে লিখেন- ‘ইমরান-কোহলি ৪৭%-এ। আর মাত্র ১০ মিনিট বাকি, নিজের সেরা চেষ্টাটা কর, বিরাটকে ভোট দাও। আরেক সমর্থক রবি গান্ধীর টুইট ছিল, ‘দেশের ইজ্জতের মামলা। ৪০ মিনিটে ৪০ হাজার ভোট চাই। কিছু করা যায়? জয় হিন্দ!’ দ্রুত ভোট বেড়ে যায় কোহলির পক্ষে। এসময় মনে হচ্ছিল বিরাট কোহলিই জিতেছেন। কিন্তু চূড়ান্ত গণনা শেষে কোহলিকে পেছনে ফেলেন ইমরান খান। আইসিসি টুইটার পোলে মোট ভোট পড়ে ৬ লাখ ৩৬ হাজার ৩৪৬টি। পোলে ইমরান ৪৭.৩%, কোহলি ৪৬.২%, ডি ভিলিয়ার্স ৬.০% ও ল্যানিং পান ০.৫% ভোট। আর ফল ঘোষণা শেষে প্রতিক্রিয়া দেখান পাকিস্তানি সমর্থকরা। মালিহা হাশমি নামের এক সমর্থক লিখেন- নিশ্চিত, আগামী ৩০ মিনিটে টপ টুইটার ট্রেন্ড হচ্ছে ‘পাকিস্তান শকস ইন্ডিয়া’।

পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জিতিয়ে ইমরান খান ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন। অধিনায়কত্ব পাওয়ার আগে অলরাউন্ডার ইমরান খানের রানের গড় ছিল ২৫.৪৩, বল হাতে ২৫.৫৩। অধিনায়কত্ব পাওয়ার পর পাকিস্তান কিংবদন্তির দুই দিকেই উন্নতি- ব্যাট হাতে গড় ৫২.৩৪, এবং বল হাতে ২০.২৬। অন্যদিকে অধিনায়ক হওয়ার আগে ব্যাট হাতে বিরাট কোহলির রানের গড় ছিল ৫১.২৯ । অধিনায়কত্ব পাওয়ার পর তা পৌঁছে ৭৩.৮৮তে।

আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব

স্পোর্টস ডেস্ক:
অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের আধিপত্য বিস্তারের খবর কারও অজানা নয়। র‌্যাঙ্কিং টেবিলই তার প্রমাণ। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার বরাতে আরও বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

রবিবার ছেলেদের ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। সেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন কেবল তিনিই। এছাড়া ভারত থেকে রয়েছেন সবচেয়ে বেশি তিনজন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুজন, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড থেকে রয়েছেন একজন করে। যার অধিনায়ক করা হয়েছে অবসরে চলে যাওয়া মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়া দশক সেরা টেস্ট ও টি-টোয়েন্টি দলও প্রকাশ করেছে আইসিসি। সেখানে স্থান হয়নি বাংলাদেশের কারও। ওয়ানডের মতো টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ধোনি। টেস্টের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বিরাট কোহলিকে।

আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও ব্রডকাস্টারদের ভোটেই নির্বাচন করা হয়েছে এই দশক সেরা দল। যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত করা পারফরম্যান্সকে।

আইসিসির দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

টি-টোয়েন্টির দশক সেরা দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উই:), কিয়েরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

টেস্টের দশক সেরা দল: অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমারা সাঙ্গাকারা (উই:), বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।