Tag Archives: ভ্যাকসিন

কুমিল্লায় একদিনে রেকর্ডসংখ্যক ৯৬৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৯৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩২৮ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৮১ জন, আদর্শ সদরে ৩১ জন , সদর দক্ষিণে ১৯ জন , বুড়িচংয়ে ৫১ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৮ জন , চান্দিনায় ১৭ জন, চৌদ্দগ্রামে ৬৬ জন , দেবিদ্বারে ৩৫ জন , দাউদকান্দিতে ৯০ জন, লাকসামে ৫৯ জন, লালমাইতে ১১ জন , নাঙ্গলকোটে ৪৩ জন , বরুড়ায় ৪৪ জন , মনোহরগঞ্জে ২৮ জন , মুরাদনগরে ৮৪ জন , মেঘনায় ২১ জন , তিতাসে ১৪ জন এবং হোমনায় ৩২ জন রয়েছেন।

বাংলাদেশে প্রাণঘাতি করোনার সেকেন্ড ওয়েভ শুরু!

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে কোভিড সংক্রমণ আর কোভিড মৃত্যুর হার আবারও দ্রুতগতিতে বাড়ছে! বাংলাদেশ এখন হয়তো একটা সেকেন্ড ওয়েভের দ্বারপ্রান্তে! এই কোভিড প্যানডেমিক এর সময় একটা প্যাটার্ন লক্ষ্য করা গেছে যে দ্বিতীয় ওয়েভটা প্রথম ওয়েভ এর চেয়ে অনেক বেশি প্রাণঘাতী হয়! আবার তৃতীয় ওয়েভ টা দ্বিতীয় ওয়েভ এর থেকে খারাপ হয়!

বাংলাদেশে একটা ব্যাপার বেশ আশংকাজনক তা হচ্ছে এখানে সোশ্যাল ডিসটেনসিং ও মাস্ক ব্যবহার এর বিধি একেবারেই মানা হচ্ছে না! যদিও দেশের ৯০ % এর উপর মানুষ এখন ও ভ্যাকসিনেটেড না, মরার উপর খড়ার খাঁর মতো ব্যাপার হচ্ছে দেশের একটা অংশ মোবাইল মানুষ পার্শিয়ালি ভ্যাকসিনেটেড- একটা ডোজ পেয়েছেন – এখন দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন! একটা হাই ট্রান্সমিশন সিচুয়েশনে একটা বড় অংশ মানুষ পার্শিয়ালি ইম্মিউন হয়ে গেলে – ভাইরাস নিজের স্বার্থেই মিউটেশন করে নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি করে এবং এই নতুন ভ্যারিয়েন্টটা ইম্মিউনিটি এস্কেপ করে ডোমিনেন্ট ভ্যারিয়েন্ট হয়ে যায় – যা আমরা ব্রিটিশ ভ্যারিয়েন্ট এর ক্ষেত্রে দেখছি! আমি প্যানিক সৃষ্টি করতে চাই না – ফিয়ার মঙ্গারিং করা আমার উদ্দেশ্য না – কিন্তু এটা বলা উচিত যে বাংলাদেশ এর এখন যা সিচুয়েশন – এখন এখান থেকে একটা নুতন ভয়ঙ্কর বাংলাদেশ ভ্যারিয়েন্ট জন্ম নিলে আমি অবাক হব না!

এখন কি করা যায়? আমি মনে করি না দেশের মানুষ স্বতপ্রনোদিত হয়ে মাস্ক ফিজিক্যাল ডিসটেনসিং ইত্যাদি আর মানবে! এখন এই সেকেন্ড ওয়েভ এর ক্ষয় ক্ষতি ইত্যাদি কমানোর জন্যে একটাই পথ – আগামী দুই সপ্তাহের জন্য স্ট্রিক্ট একটা কান্ট্রি ওয়াইড লক ডাউন ঘোষণা করা!

সংগৃহীত: ফেইসবুক

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের করোনা ভ্যাকসিন গ্রহণ

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আহাম্মদ কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এনামুল হোক চৌধুরী, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলালসহ আরও অনেকে।

রাকিব হাসানকে ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ট্যাকনোলজিস্ট (ই.পি.আই) জসিম উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কেউ যেন ভ্যাকসিন (টিকা) নিয়ে অপপ্রচার চালাতে না পারে সেজন্য আমি নিজেই টিকা নিলাম। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের টিকা নিশ্চিত করা হবে। যাতে করে সাধারণ মানুষ করোনা প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) নিতে আগ্রহী হয়।

এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে?

 

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে? পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও হয়নি।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীকে ‘আজব’ বলে অভিহিত করেন তিনি।

মান্না বলেন, সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

উল্লেখ্য, ৫ হাজার ৬৫৯ কোটি টাকায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ফাইজারের করোনা ভ্যাকসিনের পরিবহন শুরু

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার (২৭ নভেম্বর) ফাইজার উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন পরিবহন শুরু হয়েছে বলে জানা গেছে। আর এই কাজটি করছে ইউনাইটেড এয়ারলাইন্স। খবর- ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ।

‘আকাশপথে ভ্যাকসিনের প্রথম বড় চালানের’ অংশ হিসেবে শিকাগোর ও’হেয়ার এয়ারপোর্ট থেকে ব্রাসেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড।

উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছিল, এফডিএ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ফাইজার দ্রুত ভ্যাকসিন পরিবহনের কাজ শুরু করেছে। তার পরপরই এই কাজে চার্টার্ড বিমান ব্যবহারের খবর সামনে এল।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্লেস্যান্ট প্রেইরি ও জার্মানির কার্লশ্রুর গুদামের সংরক্ষণ ক্ষমতা বাড়িয়েছে ফাইজার। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইন্স।

করোনা ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া

 

ডেস্ক রিপোর্টঃ

সারাবিশ্বে করোনাভাইরাসের তাণ্ডবে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের দাম জানালো রাশিয়া। দেশটির তৈরি স্পুটনিক-৫ ভ্যাকসিনটি আন্তর্জাতিক বাজারে ২০ ডলারের কমে পাওয়া যাবে। এছাড়াও এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯৫ শতাংশ কার্যকরী ভূমিকা পালন করবে বলে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-৫ ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।
এই বিষয়ে ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের’ টুইটার পেজ থেকে একটি টুইট বার্তায় দাবি করে বলা হয়েছে যে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যেই দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাক্সিনের প্রতি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) স্পুটনিক-৫ ভ্যাকসিনটির বিকাশে সহায়তার পাশাপাশি এর বিপণন করছে।