Tag Archives: মারা গেছেন

প্রবীণ রাজনীতিবিদ

প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী মারা গেছেন

প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। আজ দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, মতিয়া চৌধুরী দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝে তাকে বাসায় আনা হয়েছিল। কিন্তু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় আবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে তিনি মারা গেছেন।

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।

ডাক্তার জহিরুল হককে প্রথমে কুমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ডাক্তার জহিরুল হক কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক শিক্ষক ছিলেন। তিনি নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বার করে নিয়মিত রোগী দেখতেন।

কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে জেলা পুলিশ।

কবি আসাদ চৌধুরী মারা গেছেন

কবি আসাদ চৌধুরী মারা গেছেন

ডেস্ক রিপোর্ট:

একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংবাদিক, লেখক ও আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক অ. আজম।

গত জুনে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সে সময় কানাডার টরেন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়।

কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে কানাডায় ছেলে-মেয়ের সঙ্গে বাস করছিলেন। তিনি গত বছর নভেম্বর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন।

কবি আসাদ চৌধুরী বাংলাদেশের প্রধান কবিদের অন্যতম। তিনি তার আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশনে জনপ্রিয় সব অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য পরিচিত।

এছাড়া তিনি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করেও মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য। ১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু।’

নোয়াখালীতে গণপিটুনিতে আহত হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যা মামলার প্রধান আসামি বাদশা (২৮) গণপিটুনির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার (২৪ জুন) ভোরে নিজ বাড়ি থেকে মায়ের সাথে দেখা করে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, এ ঘটনায় আবদুর রব আবুল (৪০) নামের আরও এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতার বাদশা রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর পলাতক বাদশা গত শনিবার ভোরে তার বাড়িতে আসেন। পরে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য, গত ১০ জুন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ বেগমগঞ্জ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুলাল চন্দ্র দাস একই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে। এর আগের দিন রাতের কোনো এক সময় ওই গ্রামের একটি পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালকে গলাকেটে হত্যা করা হয়।